ইসির অনুমতির পর বিদেশি পর্যবেক্ষকদের ভিসা দেওয়ার নির্দেশনা
সোমবার, ২০ জুলাই ২০২৬, ১০:১৩ AM

ইসির অনুমতির পর বিদেশি পর্যবেক্ষকদের ভিসা দেওয়ার নির্দেশনা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২১/১২/২০২৩ ১২:১২:৫৮ PM

ইসির অনুমতির পর বিদেশি পর্যবেক্ষকদের ভিসা দেওয়ার নির্দেশনা

ছবি: সংগৃহীত


নির্বাচন কমিশনের (ইসি) অ্যাক্রেডিটেশন বা অনুমতি পাওয়ার পর বিদেশে অবস্থিত বাংলাদেশের দূতাবাস ও হাইকমিশনগুলোকে বিদেশি পর্যবেক্ষক বা সাংবাদিকদের ভিসা দিতে নির্দেশনা দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। বুধবার (২০ ডিসেম্বর) বিভিন্ন দেশে অবস্থিত মিশনগুলোকে এই নির্দেশনা দিয়ে চিঠি দেওয়া হয়েছে।

চিঠিতে বলা হয়, বিভিন্ন দেশের বেশ কিছু ব্যক্তি ও প্রতিষ্ঠান আসন্ন জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণের জন্য ইসিতে আবেদন করেছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই আবেদনগুলো যাচাই করছে। প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে তাদের অ্যাক্রেডিটেশন দেওয়া হবে। অ্যাক্রেডিটেশন ছাড়া কাউকে পর্যবেক্ষক হিসেবে ভিসা না দিতে বলা হয়েছে।

যেসব ব্যক্তি ও প্রতিষ্ঠান অ্যাক্রেডিটেশন পাবে, তাদের তালিকা যথাসময়ে মিশনগুলোতে পাঠানো হবে বলে চিঠিতে উল্লেখ করা হয়।

এম সি



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে পতিত জমিতে বস্তায় আদা চাষ করে সফলতার স্বপ্ন দেখছেন ইউসুফ
স্বপ্নপূরণের পথে এগিয়ে যাচ্ছেন দৃষ্টিপ্রতিবন্ধী চয়ন
জুলাই শহীদ সাংবাদিক সম্মাননা পেলেন এটিএম তুরাবসহ ৫ সাংবাদিকের পরিবার
সিলেটে ছাত্রলীগের ঝ*টিকা মি*ছিল, গ্রে*প্তার সাত
শিক্ষার মানোন্নয়নে সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে’ : এমপি শওকতুল ইসলাম
জুলাই গণহ*ত্যার বি*চার নিশ্চিত করবে সরকার : এমপি এমরান চৌধুরী
জৈন্তাপুর কানাইঘাটে ৫৪ লাখ টাকার বেশি ভা র তী য় চোরাচালানী মালামাল জ*ব্দ
সিলেটে পুলিশের বিশেষ অ'ভিযানে গ্রে'প্তার ৫৮
সিলেটে আগামী ৪ দিন ভারী বৃষ্টির সম্ভাবনা
পরিসংখ্যানে স্পেন, মেসির জাদুতে আর্জেন্টিনা-কার হাতে উঠবে বিশ্বকাপ?