‘ফ্রুটিকা’ খেয়ে কৃষিমন্ত্রী সত্য কথা বলেছেন : ব্যারিস্টার খোকন
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০২:৩৫ AM

‘ফ্রুটিকা’ খেয়ে কৃষিমন্ত্রী সত্য কথা বলেছেন : ব্যারিস্টার খোকন

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২১/১২/২০২৩ ০৭:৩৪:৩৭ AM

‘ফ্রুটিকা’ খেয়ে কৃষিমন্ত্রী সত্য কথা বলেছেন : ব্যারিস্টার খোকন

সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে সাংবাদিকদের মুখোমুখি ব্যারিস্টার খোকন।


বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেছেন, আওয়ামী লীগ সরকার নির্বাচনের নামে জাতির সঙ্গে প্রতারণা করছে। এটাকে নির্বাচন বলা যায় না। নির্বাচনের নামে ষড়যন্ত্র বলতে হবে।

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে সাংবাদিকদের কাছে এসব কথা বলেন তিনি।

ব্যারিস্টার খোকন বলেন, ভোট তো হচ্ছে না। কিসের ভোট? কনটেস্টই তো নাই। নির্বাচন মানে তো প্রতিযোগিতা, প্রতিদ্বন্দ্বিতা। এখানে আওয়ামী লীগেরও নৌকা, স্বতন্ত্র প্রার্থীও আওয়ামী লীগের। জাতীয় পার্টিও আওয়ামী লীগ থেকে কনসার্ন নিয়ে, তাদের মতামত নিয়ে বিরোধী দল হতে চায়। এটা ভাগাভাগির নির্বাচন। এটাকে কি নির্বাচন বলে? এটা নির্বাচনের নামে জাতির সঙ্গে প্রতারণা ছাড়া কিছুই নয়। নির্বাচনের নামে ষড়যন্ত্র।

তিনি বলেন, ২০১৪ সালে আওয়ামী লীগ বিনা ভোটে নির্বাচিত হয়েছিল। ১৮ সালে রাতের বেলা ভোট চুরি করেছে। এবারও ষড়যন্ত্র করেছে। আওয়ামী লীগ দল হিসেবে গণতন্ত্রে বিশ্বাস করে না। মানুষের মৌলিক অধিকার তারা হরণ করে।

তিনি বলেন, তাদের কৃষিমন্ত্রী বলেছে, বিএনপি ভোটে এলে সব নেতাকর্মীকে এক রাতের মধ্যে বের করে দেবে। তার কথাতে দেখা যাচ্ছে তারা আদালতও নিয়ন্ত্রণ করছে। ফ্রুটিকা খাওয়ার কারণে কৃষি মন্ত্রী ড. আব্দুর রাজ্জাকের মুখ দিয়ে সত্য কথা বের হয়েছে।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

বুরুঙ্গা বাজার সড়কের প্রস্থ কমানোর অ*ভিযোগ, বাড়ছে দু*র্ঘটনার ঝুঁ*কি
নৈতিকতায় সমৃদ্ধ তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে: হুমায়ুন কবির
‘আমার সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছে এমসি কলেজ’ : এমপি এমরান চৌধুরী
কালনী নদীতে কুমিরের আবির্ভাব, জেলে-মাঝিদের মধ্যে চরম আ*তঙ্ক
অনলাইন জু*য়াড়িসহ ৬ জন গ্রে*প্তার, অ*পহৃত কিশোরী উ*দ্ধার
সিলেটের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: আরিফুল হক চৌধুরীর
সুনামগঞ্জে কমেছে পানির স্তর, নেই বন্যার শ'ঙ্কা
আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি মাধবপুরের রাবাব ফাতিমা
সিলেটে ৬০ কিলোমিটার বেগে ঝ'ড়ের শ'ঙ্কা
সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব