নির্বাচন পর্যবেক্ষণ নিশ্চিত করেছে ভারত-চীন-রাশিয়াসহ ৯ দেশ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ১০:১২ AM

নির্বাচন পর্যবেক্ষণ নিশ্চিত করেছে ভারত-চীন-রাশিয়াসহ ৯ দেশ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২২/১২/২০২৩ ০১:০৮:৪৮ AM

নির্বাচন পর্যবেক্ষণ নিশ্চিত করেছে ভারত-চীন-রাশিয়াসহ ৯ দেশ

ছবি: সংগৃহীত


এখন পর্যন্ত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পর্যবেক্ষক পাঠানোর বিষয়টি ৯টি দেশ নিশ্চিত করেছে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। আজ বৃহস্পতিবার বিকেলে নিয়মিত সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলী সাবরীন এ তথ্য জানান।

দেশগুলো হলো- ভারত, চীন, রাশিয়া, শ্রীলংকা, জাপান, উজবেকিস্তান, মরিশাস, জর্জিয়া ও ফিলিস্তিন।

সেহেলী সাবরীন জানান, ইউরোপীয় ইউনিয়নের এক্সপার্ট টিম, ওআইসি, কমনওয়েলথ এবং আরব পার্লামেন্টও নির্বাচন পর্যবেক্ষণ করবে। তাদের মধ্যে ইইউয়ের বিশেষজ্ঞ দল বর্তমানে বাংলাদেশে আছে। তারা ২৪ জানুয়ারি পর্যন্ত বাংলাদেশে থাকবে।

মুখপাত্র আরও জানান, আন্তর্জাতিক পর্যবেক্ষকদের কাছ থেকে পাওয়া আবেদন পর্যালোচনা করছে নির্বাচন কমিশন। তাদের মধ্যে কতজন বাংলাদেশে আসবেন তা-ও কমিশন চূড়ান্ত করবে। 

এম সি



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে পতিত জমিতে বস্তায় আদা চাষ করে সফলতার স্বপ্ন দেখছেন ইউসুফ
স্বপ্নপূরণের পথে এগিয়ে যাচ্ছেন দৃষ্টিপ্রতিবন্ধী চয়ন
জুলাই শহীদ সাংবাদিক সম্মাননা পেলেন এটিএম তুরাবসহ ৫ সাংবাদিকের পরিবার
সিলেটে ছাত্রলীগের ঝ*টিকা মি*ছিল, গ্রে*প্তার সাত
শিক্ষার মানোন্নয়নে সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে’ : এমপি শওকতুল ইসলাম
জুলাই গণহ*ত্যার বি*চার নিশ্চিত করবে সরকার : এমপি এমরান চৌধুরী
জৈন্তাপুর কানাইঘাটে ৫৪ লাখ টাকার বেশি ভা র তী য় চোরাচালানী মালামাল জ*ব্দ
সিলেটে পুলিশের বিশেষ অ'ভিযানে গ্রে'প্তার ৫৮
সিলেটে আগামী ৪ দিন ভারী বৃষ্টির সম্ভাবনা
পরিসংখ্যানে স্পেন, মেসির জাদুতে আর্জেন্টিনা-কার হাতে উঠবে বিশ্বকাপ?