হঠাৎ ভারত সফরে পিটার হাস
সোমবার, ২০ জুলাই ২০২৬, ১০:১২ AM

হঠাৎ ভারত সফরে পিটার হাস

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২২/১২/২০২৩ ১১:০০:৩৭ AM

হঠাৎ ভারত সফরে পিটার হাস

পিটার হাস।


শুক্রবার দুপুর ১ টা ৫ মিনিটে পিটার হাস রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ভারতের উদ্দেশে রওয়ানা হন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস ।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সূত্র জানিয়েছে, ভিস্তারা এয়ারলাইন্সের ফ্লাইট নং ইউকে-১৮৪ যোগে রাষ্ট্রদূত পিটার ডি হাস মুম্বাইয়ের উদ্দেশ্যে যাত্রা করেন। সফরে তার স্ত্রীও রয়েছেন।

তবে বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের দুই সপ্তাহ আগে তার এই ভারত সফরের কারণ জানা যায়নি।  

গতকাল বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) দুপুর সোয়া ১টায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে সাক্ষাৎ করেন পিটার হাস। 

এর আগে গত ১৬ নভেম্বরের শ্রীলঙ্কা সফরে যান পিটার হাস। পরে ২৭ নভেম্বর শ্রীলঙ্কান এয়ারলাইন্সযোগে বাংলাদেশে ফেরেন মার্কিন এ রাষ্ট্রদূত।

কূটনৈতিক প্রটোকল অনুযায়ী, কোনো রাষ্ট্রদূত কার্যরত দেশের বাইরে গেলে স্বাগতিক দেশকে জানিয়ে যান। তবে পিটার হাস বাংলাদেশ সরকারকে জানিয়ে গেছেন কি না, সেটি এখনো নিশ্চিত হওয়া যায়নি।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে পতিত জমিতে বস্তায় আদা চাষ করে সফলতার স্বপ্ন দেখছেন ইউসুফ
স্বপ্নপূরণের পথে এগিয়ে যাচ্ছেন দৃষ্টিপ্রতিবন্ধী চয়ন
জুলাই শহীদ সাংবাদিক সম্মাননা পেলেন এটিএম তুরাবসহ ৫ সাংবাদিকের পরিবার
সিলেটে ছাত্রলীগের ঝ*টিকা মি*ছিল, গ্রে*প্তার সাত
শিক্ষার মানোন্নয়নে সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে’ : এমপি শওকতুল ইসলাম
জুলাই গণহ*ত্যার বি*চার নিশ্চিত করবে সরকার : এমপি এমরান চৌধুরী
জৈন্তাপুর কানাইঘাটে ৫৪ লাখ টাকার বেশি ভা র তী য় চোরাচালানী মালামাল জ*ব্দ
সিলেটে পুলিশের বিশেষ অ'ভিযানে গ্রে'প্তার ৫৮
সিলেটে আগামী ৪ দিন ভারী বৃষ্টির সম্ভাবনা
পরিসংখ্যানে স্পেন, মেসির জাদুতে আর্জেন্টিনা-কার হাতে উঠবে বিশ্বকাপ?