খালেদা জিয়ার নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন বিএনপি
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৪:২৫ AM

কেবিনে যুবক প্রবেশের চেষ্টা

খালেদা জিয়ার নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন বিএনপি

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৪/১২/২০২৩ ০৩:২৫:৩৫ AM

খালেদা জিয়ার নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন বিএনপি

ফাইল ছবি


রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিরাপত্তা জোরদারের আহ্বান জানিয়েছে বিএনপি।

গতকাল শনিবার সন্ধ্যার কিছু আগে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বেগম খালেদা জিয়ার কেবিনে এক অজ্ঞাতনামা যুবকের প্রবেশের চেষ্টায় গভীর উদ্বেগ প্রকাশ করে আজ রোববার এক বিবৃতিতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এই আহ্বান জানান।

তিনি বলেন, হাসপাতালে চিকিৎসাধীন বেগম খালেদা জিয়ার কেবিনে অপরিচিত ও সন্দেহভাজন যুবকের প্রবেশের চেষ্টা গভীর উদ্বেগজনক। দীর্ঘদিন গুরুতর অসুস্থ হাসপাতালের মতো নিরাপদ জায়গায় থাকলেও তার নিরাপত্তা কেনো এত দুর্বল রাখা হয়েছে সেটি জেনে দেশবাসী বিস্মিত। তার মতো একজন জনপ্রিয় নেত্রী যিনি তিনবারের প্রধানমন্ত্রী ছিলেন তার নিরাপত্তা বেষ্টনী ভেদ করে কিভাবে একজন অজ্ঞাতনামা যুবক কেবিনের ভেতরে ঢোকার চেষ্টা চালায় সেটি অত্যন্ত রহস্যজনক এবং জনমনে গভীর সংশয় সৃষ্টি করেছে।

রিজভী বলেন, হাসপাতালে বেগম খালেদা জিয়ার কেবিনে যুবকের প্রবেশের চেষ্টা কোনো গভীর চক্রান্তের অংশ কি না সেটি নিয়েও মানুষের মাঝে বিশাল প্রশ্ন দেখা দিয়েছে।

আমি এই ঘটনায় বিচলিত ও গভীর উদ্বেগ প্রকাশ করছি। হাসপাতালে বেগম খালেদা জিয়ার নিরাপত্তা জোরদার করার জোর আহবান জানাচ্ছি।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

গোয়াইনঘাটে নদীগর্ভে বি*লীনের পথে জেলা পরিষদ ডাকবাংলো
খাবারের মান নিয়ে অ*ভিযোগ করায় শিক্ষার্থীকে মা*রধর, শাবিপ্রবিতে বিক্ষো*ভ
হরিজন সম্প্রদায়ের মানুষ সমাজের গুরুত্বপূর্ণ সেবাদাতা - সিসিক প্রশাসক
খেলাধুলার উন্নয়নে সিসিক ও বিসিবি সমন্বিতভাবে কাজ করবে: আব্দুল কাইয়ুম চৌধুরী
সরকারি অনুমোদন না থাকায় সিলেটে সেইফওয়ে হাসপাতাল সি*লগালা
খোজারখলা পুকুরে উ*দ্ধার অ*ভিযান শুরু, ফিরছে হারানো প্রাণ
সরকার দেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করতে কাজ করছে: এমপি সৈয়দ মো. ফয়সল
ছাতকে বিপৎসীমার ওপরে সুরমার পানি, বন্যার শ'ঙ্কা
হাম উপসর্গে সিলেটে আরও ৩ শিশুর মৃ'ত্যু
মাধবপুরে নি'খোঁজের ৩ দিন পর মিলল যুবকের ম'রদেহ