পবিত্র রমজান মাস শুরু হতে পারে ২০২৪ সালের ১১ মার্চ
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৪:২৫ AM

পবিত্র রমজান মাস শুরু হতে পারে ২০২৪ সালের ১১ মার্চ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৫/১২/২০২৩ ০৮:৪০:০৮ AM

পবিত্র রমজান মাস শুরু হতে পারে ২০২৪ সালের ১১ মার্চ

প্রতিকী ছবি


আগামী বছর কবে থেকে রোজা শুরু হতে পারে সে খবর জানিয়েছে মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতের জ্যোতির্বিজ্ঞান সংক্রান্ত সংস্থা এমিরেটস অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটি (ইএএস)। সংস্থাটি বলেছে, ২০২৪ সালের ১১ মার্চ (সোমবার) পবিত্র রমজান মাস শুরু হতে পারে।

ইএএস চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান বলেছেন, আগামী বছর আমিরাতে শীতের মৌসুমে রোজা শুরু হবে। আগামী ২০৩১ সাল (১৪৫৩ হিজরি) পর্যন্ত সব রোজার মাস শুরু হবে শীতকালে। তারপর রোজা শুরু হবে শরৎকালে। রোজার মাস মূলত চাঁদ দেখার ওপর নির্ভর করে।

সোমবার (২৫ ডিসেম্বর) এসব তথ্য জানায় আরব আমিরাতের ইংরেজি দৈনিক খালিজ টাইমস। প্রতিবেদনে বলা হয়েছে, প্রতি বছর রোজার মাস শুরুর বিষয়টি আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেয় সংযুক্ত আরব আমিরাত কর্তৃপক্ষ। জ্যোতির্বিজ্ঞানের গণনায় শুধুমাত্র সম্ভাব্য তারিখের পূর্বাভাস দেওয়া হয়। এর আগে অবশ্য সৌদি আরবের মক্কায় চাঁদ দেখা কমিটির আনুষ্ঠানিক ঘোষণা আমলে নেওয়া হয়।

গত ১৩ ডিসেম্বর সংযুক্ত আরব আমিরাতের ইসলামিক অ্যাফেয়ার্স অ্যান্ড চ্যারিটেবল অ্যাক্টিভিটিস ডিপার্টমেন্টের ওয়েবসাইটেও রোজার শুরুর সম্ভাব্য তারিখ জানানো হয়। সংস্থাটির হিজরি ক্যালেন্ডারে বলা হয়েছিল, ২০২৪ সালে রোজা শুরু হতে পারে ১২ মার্চ (মঙ্গলবার)।

প্রতিবেদনে আরও বলা হয়, আগামী বছর আরব আমিরাতে রোজার সময় ২০২৩ সালের চেয়ে কম হবে। ১৩ ঘণ্টা ১৬ মিনিট হতে পারে; শেষ সময় ১৪ ঘণ্টায় পৌঁছাবে।   চলতি বছর দেশটিতে ১৩ ঘণ্টা ৩৩ মিনিট থেকে ১৪ ঘণ্টা ১৬ মিনিট পর্যন্ত রোজার সময় ছিল। আগামী বছর ২৯টি রোজা হতে পারে। সে ক্ষেত্রে আমিরাতে রোজা শেষ হবে ৮ এপ্রিল। সে ক্ষেত্রে ঈদুল ফিতর হতে পারে ৯ এপ্রিল।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

গোয়াইনঘাটে নদীগর্ভে বি*লীনের পথে জেলা পরিষদ ডাকবাংলো
খাবারের মান নিয়ে অ*ভিযোগ করায় শিক্ষার্থীকে মা*রধর, শাবিপ্রবিতে বিক্ষো*ভ
হরিজন সম্প্রদায়ের মানুষ সমাজের গুরুত্বপূর্ণ সেবাদাতা - সিসিক প্রশাসক
খেলাধুলার উন্নয়নে সিসিক ও বিসিবি সমন্বিতভাবে কাজ করবে: আব্দুল কাইয়ুম চৌধুরী
সরকারি অনুমোদন না থাকায় সিলেটে সেইফওয়ে হাসপাতাল সি*লগালা
খোজারখলা পুকুরে উ*দ্ধার অ*ভিযান শুরু, ফিরছে হারানো প্রাণ
সরকার দেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করতে কাজ করছে: এমপি সৈয়দ মো. ফয়সল
ছাতকে বিপৎসীমার ওপরে সুরমার পানি, বন্যার শ'ঙ্কা
হাম উপসর্গে সিলেটে আরও ৩ শিশুর মৃ'ত্যু
মাধবপুরে নি'খোঁজের ৩ দিন পর মিলল যুবকের ম'রদেহ