নৌকার প্রচারণা শেষে টাকা বিতরণ করলেন ইউপি চেয়ারম্যান
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৩:৩৪ AM

নৌকার প্রচারণা শেষে টাকা বিতরণ করলেন ইউপি চেয়ারম্যান

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৫/১২/২০২৩ ০৯:৩৯:১৮ AM

নৌকার প্রচারণা শেষে টাকা বিতরণ করলেন ইউপি চেয়ারম্যান

ছবি: সংগৃহীত


ফেনী-২ আসনে আওয়ামী লীগের প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারীর নির্বাচনী পথসভা শেষে টাকা বিতরণ করেছেন শর্শদি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জানে আলম ভূঞা। সোমবার (২৫ ডিসেম্বর) দুপুরে ইউনিয়নের জাহানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পেছনে এ ঘটনা ঘটে।

জানা গেছে, ফেনী-২ আসনে আওয়ামী লীগের প্রার্থী নিজাম উদ্দিন হাজারী আজ (সোমবার) থেকে নৌকা প্রতীকের গণসংযোগ শুরু করেছেন। তারই অংশ হিসেবে সকাল থেকে সদর উপজেলার নোয়াবাদ, মোহাম্মদ আলী বাজার, নিমতলা, শর্শদি বাজার, আবুপুরসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ ও পথসভা করেন তিনি

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, শর্শদি ইউনিয়নের পথসভা শেষে জাহানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পেছনে নারীদের হাতে নগদ টাকা দেন ইউপি চেয়ারম্যান জানে আলম ভূঞা। অনেকের হাতে ছিল এমপির ছবি সম্বলিত রঙিন প্যাকেটের খাবার। এ সময় উপস্থিত নারী-পুরুষদের খাবারের প্যাকেট নিয়ে কাড়াকাড়ি করতে দেখা যায়।

এ বিষয়ে শর্শদি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জানে আলম ভূঞা বলেন, এ ধরনের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট। এলাকার চেয়ারম্যান হিসেবে আমার প্রতি সাধারণ মানুষের সবসময় একটি আবদার থাকে। সেই সুবাদে আজও নির্বাচনী সভা শেষে সুবিধাবঞ্চিতদের সহযোগিতা করেছি। এটির সাথে নির্বাচন বা আওয়ামী লীগের প্রার্থীর কোনো বিষয় জড়িত না। এছাড়া খাবার বিতরণের বিষয়েও আমি বা আমাদের দলীয় কেউ অবগত না।

এ ব্যাপারে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মুছাম্মৎ শাহীনা আক্তার বলেন, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন হলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। আচরণবিধি পর্যবেক্ষণে নির্বাচনী অনুসন্ধান টিম কাজ করছে।

এম সি



শীর্ষ সংবাদ:

বুরুঙ্গা বাজার সড়কের প্রস্থ কমানোর অ*ভিযোগ, বাড়ছে দু*র্ঘটনার ঝুঁ*কি
নৈতিকতায় সমৃদ্ধ তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে: হুমায়ুন কবির
‘আমার সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছে এমসি কলেজ’ : এমপি এমরান চৌধুরী
কালনী নদীতে কুমিরের আবির্ভাব, জেলে-মাঝিদের মধ্যে চরম আ*তঙ্ক
অনলাইন জু*য়াড়িসহ ৬ জন গ্রে*প্তার, অ*পহৃত কিশোরী উ*দ্ধার
সিলেটের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: আরিফুল হক চৌধুরীর
সুনামগঞ্জে কমেছে পানির স্তর, নেই বন্যার শ'ঙ্কা
আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি মাধবপুরের রাবাব ফাতিমা
সিলেটে ৬০ কিলোমিটার বেগে ঝ'ড়ের শ'ঙ্কা
সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব