পোলিং এজেন্টদের প্রশিক্ষণ দেবে ইসি
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০২:৩০ PM

পোলিং এজেন্টদের প্রশিক্ষণ দেবে ইসি

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৬/১২/২০২৩ ০২:৫৪:৫৫ AM

পোলিং এজেন্টদের প্রশিক্ষণ দেবে ইসি


আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রার্থীর পোলিং এজেন্টদের প্রশিক্ষণ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে তাদের প্রশিক্ষণ সম্পন্ন হবে এবং তার আগে প্রশিক্ষক তৈরি করবে সংস্থাটি।

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) ইসির নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটের উপ-পরিচালক মো. আল উদ্দিন আল মামুন এ সংক্রান্ত নির্দেশনা সব জেলা নির্বাচন কর্মকর্তাদের পাঠিয়েছেন।

ওই নির্দেশনায় বলা হয়েছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পরিচালনার জন্য পোলিং এজেন্টদের প্রশিক্ষণের জন্য মাস্টার ট্রেইনারদের প্রশিক্ষণ আগামী ২৯ ডিসেম্বর থেকে ৩ জানুয়ারির মধ্যে সুবিধাজনক তারিখে সংশ্লিষ্ট জেলা/উপজেলায় রিটার্নিং অফিসারের সঙ্গে পরামর্শক্রমে প্রশিক্ষণ বাস্তবায়ন করতে হবে।

প্রশিক্ষণার্থী হিসেবে প্রত্যেক প্রার্থীর পাঁচ জন করে প্রতিনিধি পোলিং এজেন্টদের প্রশিক্ষণের জন্য মাস্টার ট্রেইনারদের গড়ে ব্যাচ প্রতি ৩০ জন হিসেবে প্রশিক্ষণ দিতে হবে।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

বন্যার ঝুঁ'কিতে সিলেট বিভাগ
গোয়াইনঘাটে নদীগর্ভে বি*লীনের পথে জেলা পরিষদ ডাকবাংলো
খাবারের মান নিয়ে অ*ভিযোগ করায় শিক্ষার্থীকে মা*রধর, শাবিপ্রবিতে বিক্ষো*ভ
হরিজন সম্প্রদায়ের মানুষ সমাজের গুরুত্বপূর্ণ সেবাদাতা - সিসিক প্রশাসক
খেলাধুলার উন্নয়নে সিসিক ও বিসিবি সমন্বিতভাবে কাজ করবে: আব্দুল কাইয়ুম চৌধুরী
সরকারি অনুমোদন না থাকায় সিলেটে সেইফওয়ে হাসপাতাল সি*লগালা
খোজারখলা পুকুরে উ*দ্ধার অ*ভিযান শুরু, ফিরছে হারানো প্রাণ
সরকার দেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করতে কাজ করছে: এমপি সৈয়দ মো. ফয়সল
ছাতকে বিপৎসীমার ওপরে সুরমার পানি, বন্যার শ'ঙ্কা
হাম উপসর্গে সিলেটে আরও ৩ শিশুর মৃ'ত্যু