বিএনপির ২ দিনের কর্মসূচি ঘোষণা
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৩ PM

বিএনপির ২ দিনের কর্মসূচি ঘোষণা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ৩০/১২/২০২৩ ০৩:৪৩:৪২ AM

বিএনপির ২ দিনের কর্মসূচি ঘোষণা

বিএনপির ২ দিনের কর্মসূচি ঘোষণা।


আগামীকাল রোববার ও পরশু সোমবার দেশব্যাপী ভোট বর্জন ও অসহযোগ আন্দোলনের পক্ষে লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।

শনিবার দুপুরে ভার্চুয়ালি এক সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এই কর্মসূচি ঘোষণা করেন।

রিজভী জানান, ৩১ ডিসেম্বর ও ১ জানুয়ারি এই দুই দিন বিশ্বের সকলে উৎসব করে থাকে। সেই বিষয়টি ভেবে এই দুই দিন ফের গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি ঘোষণা করছি।

একই কর্মসূচি বিএনপিসহ সমমনা দল ও জোটগুলো পালন করবে বলে জানান তিনি।

অসহযোগ আন্দোলন ঘোষণার পর থেকে কয়েক দফা লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি পালন করেছে বিএনপিসহ সমমনা দল ও জোটগুলো।

জৈন্তাবার্তা/জেএ