নজরদারিতে রিজভী, যেকোনো সময় গ্রেপ্তার
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৪:২৪ AM

নজরদারিতে রিজভী, যেকোনো সময় গ্রেপ্তার

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ৩১/১২/২০২৩ ০৪:৫৮:৩৫ AM

নজরদারিতে রিজভী, যেকোনো সময় গ্রেপ্তার

রুহুল কবির রিজভী।


২৮ অক্টোবরের তাণ্ডবের মামলায় বিএনপির একাধিক সিনিয়র নেতা গ্রেপ্তার হলেও আত্মগোপনে থেকে দলীয় কার্যক্রম পরিচালনা করছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। যদিও তিনি অসুস্থ বলে দাবি করা হচ্ছে। অথচ তিনি গণতান্ত্রিক প্রক্রিয়া-নির্বাচনবিরোধী প্রচারণায় জড়িয়েছেন। তাকে খোঁজা হচ্ছে। শিগগিরই তাকে গ্রেপ্তার করা হবে। 

রোববার (৩১ ডিসেম্বর) দুপুরে মিন্টো রোডের নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মোহাম্মদ হারুন অর রশীদ।

ডিবি প্রধান বলেন, বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অনেকগুলো মামলার আসামিও। অথচ তিনি গণতান্ত্রিক প্রক্রিয়া- নির্বাচনবিরোধী প্রচারণায় জড়িয়েছেন। তাকে খোঁজা হচ্ছে। শিগগিরই তাকে গ্রেপ্তার করা হবে।

হারুন অর রশীদ বলেন, যাদের বিরুদ্ধে মামলা ছিল- এমন অনেক বড় বড় নেতাকে আমরা গ্রেপ্তার করেছি। রুহুল কবির রিজভীকে খোঁজা হচ্ছে, তাকেও শিগগিরই আইনের আওতায় আনা হবে।

রিজভীকে উদ্দেশ্য করে তিনি বলেন, একজন অসুস্থ মানুষ একটু পরপর আন্দোলনের ঘোষণা করে। একজন অসুস্থ মানুষ কীভাবে এসব আন্দোলনের ঘোষণা করে। যদি তিনি সত্যিই অসুস্থ থাকেন, তাহলে আদালতে গিয়ে হাজিরা দিতে পারেন। 

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

বুরুঙ্গা বাজার সড়কের প্রস্থ কমানোর অ*ভিযোগ, বাড়ছে দু*র্ঘটনার ঝুঁ*কি
নৈতিকতায় সমৃদ্ধ তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে: হুমায়ুন কবির
‘আমার সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছে এমসি কলেজ’ : এমপি এমরান চৌধুরী
কালনী নদীতে কুমিরের আবির্ভাব, জেলে-মাঝিদের মধ্যে চরম আ*তঙ্ক
অনলাইন জু*য়াড়িসহ ৬ জন গ্রে*প্তার, অ*পহৃত কিশোরী উ*দ্ধার
সিলেটের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: আরিফুল হক চৌধুরীর
সুনামগঞ্জে কমেছে পানির স্তর, নেই বন্যার শ'ঙ্কা
আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি মাধবপুরের রাবাব ফাতিমা
সিলেটে ৬০ কিলোমিটার বেগে ঝ'ড়ের শ'ঙ্কা
সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব