গণঅধিকার পরিষদের একাংশের (নুর) সাধারণ সম্পাদক মো. রাশেদ খান বলেছেন, এদেশের মানুষ জাতীয় পার্টিকে (জাপা) কখনোই বিরোধী দল হিসেবে মনে করে না, তাদের ‘জাতীয় বেইমান’ বলে মনে করে।
সোমবার (১ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের সামনে সরকারের পদত্যাগ এবং নিরপেক্ষ সরকারের অধীনে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের দাবিতে আয়োজিত এক পথসভা ও লিফলেট বিতরণের সময় তিনি এসব কথা বলেন।
রাশেদ বলেন, নির্বাচনে জাতীয় পার্টি ২৬টি আসন ভাগাভাগির মাধ্যমে পেয়েছে। প্রথমে তারা ২৫টি আসন পেয়েছিল। জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের স্ত্রীর আসন যতক্ষণ পর্যন্ত নিশ্চিত না হয়েছেন ততক্ষণ তিনি নির্বাচনে যেতে চাননি।
জৈন্তাবার্তা/এমকে




