প্রার্থীদের সহযোগিতা দিতে বিভাগভিত্তিক ডেস্ক চালু করল আ.লীগ
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:২১ AM

প্রার্থীদের সহযোগিতা দিতে বিভাগভিত্তিক ডেস্ক চালু করল আ.লীগ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৬/০১/২০২৪ ০৮:২৩:১৬ AM

প্রার্থীদের সহযোগিতা দিতে বিভাগভিত্তিক ডেস্ক চালু করল আ.লীগ

ছবি: সংগৃহীত


দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের সার্বিক সহযোগিতা দিতে বিভাগভিত্তিক ডেস্ক চালু করেছে আওয়ামী লীগ।  শনিবার (৬ জানুয়ারি) রাতে আওয়ামী লীগের লিয়াজোঁ ও নির্বাচন সংক্রান্ত মনিটরিং উপ-কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. আবদুল হকের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নির্দেশে আওয়ামী লীগের লিয়াজোঁ ও নির্বাচন সংক্রান্ত মনিটরিং উপ-কমিটির আহ্বায়ক, সাবেক সচিব যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা মো. রশিদুল আলম এবং সদস্য সচিব বি এম মোজাম্মেল হকের নেতৃত্বে নির্বাচন মনিটরিং কার্যক্রম চলছে। গত ১৮ ডিসেম্বর থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ সুষ্ঠু, শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক করার জন্য কার্যক্রমটি চলমান রয়েছে।

বিভাগভিত্তিক ডেস্কের টেলিফোন নম্বর

রংপুর বিভাগ ০২-২২৩৩৭০০২৭, রাজশাহী বিভাগ ০২-২২৩৩৭০০২৮, খুলনা বিভাগ ০২-৯৬১৩৩৫৫, বরিশাল বিভাগ ০২-২২৩৩৭০১২০, ঢাকা বিভাগ ০২-২২৩৩৬৪৬৬০, ময়মনসিংহ বিভাগ ০২-২২৩৩৬৫৬৩০, সিলেট বিভাগ ০২- ২২৩৩৬৯০২২, চট্টগ্রাম বিভাগ ০২-২২৩৩৬৩৯৬৬ ও সমন্বয় ০২-৯৬১৪১৯৯।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক করার জন্য আওয়ামী লীগের প্রার্থী ও দলীয় নেতাকর্মীদের নির্বাচন সংক্রান্ত যেকোনো সমস্যা জানানোর জন্য আহ্বান জানানো হয়েছে।

এম সি



শীর্ষ সংবাদ:

বুরুঙ্গা বাজার সড়কের প্রস্থ কমানোর অ*ভিযোগ, বাড়ছে দু*র্ঘটনার ঝুঁ*কি
নৈতিকতায় সমৃদ্ধ তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে: হুমায়ুন কবির
‘আমার সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছে এমসি কলেজ’ : এমপি এমরান চৌধুরী
কালনী নদীতে কুমিরের আবির্ভাব, জেলে-মাঝিদের মধ্যে চরম আ*তঙ্ক
অনলাইন জু*য়াড়িসহ ৬ জন গ্রে*প্তার, অ*পহৃত কিশোরী উ*দ্ধার
সিলেটের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: আরিফুল হক চৌধুরীর
সুনামগঞ্জে কমেছে পানির স্তর, নেই বন্যার শ'ঙ্কা
আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি মাধবপুরের রাবাব ফাতিমা
সিলেটে ৬০ কিলোমিটার বেগে ঝ'ড়ের শ'ঙ্কা
সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব