সিলেটের ১৯আসনের ৯ টিতে নতুন মুখ
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:২২ AM

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন

সিলেটের ১৯আসনের ৯ টিতে নতুন মুখ

উত্তরণ দাস জয়, বিশ্বম্ভরপুর প্রতিনিধি

প্রকাশিত: ০৭/০১/২০২৪ ০৯:৫১:২৫ AM

সিলেটের ১৯আসনের ৯ টিতে নতুন মুখ

সিলেটের ১৯আসনের বিজয়ীদের ছবি


দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেটের ১৯টি আসনের ৯টিতে নতুন মুখ নির্বাচিত হয়েছেন। এর মধ্যে সিলেটে ২টিতে, হবিগঞ্জে ৩টি, মৌলভীবাজারে ২টি, এবং সুনামগঞ্জে ২টি আসনে এ পরিবর্তন এসেছে। এর মধ্যে সিলেট ৫ এবং হবিগঞ্জ ১ ও ২ আসনে নৌকার প্রার্থীরা ধরাশায়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থীদের কাছে। 


নির্বাচিতরা হলেন- সিলেট-১( সদর) আসনে ড. এ কে আব্দুল মোমেন, সিলেট-২( বিশ্বনাথ-ওসমানীগর) আসনে শফিকুর রহমান চৌধুরী, সিলেট-৩( দক্ষিণ সুরমা-ফেঞ্চুগঞ্জ-বালাগঞ্জ) আসনে হাবিবুর রহমান হাবিব, সিলেট-৪( জৈন্তাপুর- গোয়াইনঘাট-কোম্পানীগঞ্জ) আসনে ইমরান আহমদ, তবে সিলেট-৫(কানাইঘাট-জকিগঞ্জ) আসনে বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ’র সভাপতি স্বতন্ত্র প্রার্থী মাওলানা মোহাম্মদ হুছামুদ্দীন চৌধুরী এবং সিলেট-৬ (বিয়ানীবাজার-গোলাপগঞ্জ) আসনে নুরুল ইসলাম নাহিদ ।


এদিকে সুনামগঞ্জের দুটি আসনে পরিবর্তন এসেছে। বিজয়ী হয়েছেন নতুন দুই মুখ। বিজয়ীরা হলেন সুনামগঞ্জ-১ (ধর্মপাশা, মধ্যনগর, জামালগঞ্জ, তাহিরপুর) আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী অ্যাডভোকেট রনজিত চন্দ্র সরকার (নৌকা প্রতীক) বিপুল ভোটে বিজয়ী হয়েছেন। সুনামগঞ্জ-২(দিরাই-শাল্লা) জয়া সেনগুপ্ত, সুনামগঞ্জ-৩ (শান্তিগঞ্জ-জগন্নাথপুর) আসনে আওয়ামী লীগের প্রার্থী ও বর্তমান পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান টানা চতুর্থবারের মতো বিপুল ভোটে বিজয়ী হয়েছেন। সুনামগঞ্জ-৪ ( সদর- বিশ্বম্ভরপুর) আসনে  ড. মোহাম্মদ সাদিক, সুনামগঞ্জ-৫( ছাতক-দোয়ারাবাজার) আসনে মুহিবুর রহমান মানিক। 


হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনে স্বতন্ত্র প্রার্থী আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী ঈগল প্রতীকে বিজয়ী হয়েছেন। 

হবিগঞ্জ-২ বানিয়াচং আজমিরীগঞ্জ আসনে আওয়ামীলীগের প্রার্থী ময়েজ উদ্দিন শরিফ রুয়েল বিজয়ী।

হবিগঞ্জ-৩ (হবিগঞ্জ সদর-লাখাই-শায়েস্তাগঞ্জ) আওয়ামীলীগের প্রার্থী এডভোকেট মো: আবু জাহির বিজয়ী।

হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনে ঈগল প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন বিজয়ী।


মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনে বিশাল ব্যাবধানে নৌকার প্রার্থী মো. শাহাব উদ্দিন বিজয়ী।

মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনে নৌকার প্রার্থী শফিউল আলম নাদেল বিজয়ী।

মৌলভীবাজার-৩( সদর- রাজনগর)আসনে বিজয়ী হয়েছেন নৌকার প্রার্থী জিল্লুর রহমান।

মৌলভীবাজার-৪( শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনে নৌকার প্রার্থী আব্দুস শহীদ বিজয়ী হয়েছেন। 

আবুল হোসেন



শীর্ষ সংবাদ:

বুরুঙ্গা বাজার সড়কের প্রস্থ কমানোর অ*ভিযোগ, বাড়ছে দু*র্ঘটনার ঝুঁ*কি
নৈতিকতায় সমৃদ্ধ তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে: হুমায়ুন কবির
‘আমার সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছে এমসি কলেজ’ : এমপি এমরান চৌধুরী
কালনী নদীতে কুমিরের আবির্ভাব, জেলে-মাঝিদের মধ্যে চরম আ*তঙ্ক
অনলাইন জু*য়াড়িসহ ৬ জন গ্রে*প্তার, অ*পহৃত কিশোরী উ*দ্ধার
সিলেটের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: আরিফুল হক চৌধুরীর
সুনামগঞ্জে কমেছে পানির স্তর, নেই বন্যার শ'ঙ্কা
আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি মাধবপুরের রাবাব ফাতিমা
সিলেটে ৬০ কিলোমিটার বেগে ঝ'ড়ের শ'ঙ্কা
সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব