নতুন করে ষড়যন্ত্র শুরু করেছে নির্বাচন বর্জনকারীরা: ওবায়দুল কাদের
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৬ PM

নতুন করে ষড়যন্ত্র শুরু করেছে নির্বাচন বর্জনকারীরা: ওবায়দুল কাদের

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৩/০১/২০২৪ ০৬:২০:০৫ AM

নতুন করে ষড়যন্ত্র শুরু করেছে নির্বাচন বর্জনকারীরা: ওবায়দুল কাদের

ছবি : সংগৃহিত


আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, নির্বাচন বর্জনকারীরা এখনো পিছু হটেনি। এখন তারা নতুন করে ষড়যন্ত্র শুরু করেছে, এ সরকার যেন (ক্ষমতায়) থাকতে না পারে।

শনিবার (১৩ জানুয়ারি) গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন নতুন মন্ত্রিসভার সদস্যরা। এ সময় এ কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, তারা (বিএনপি নেতারা) আশা করছেন কম্বোডিয়ার মতো নিষেধাজ্ঞা দেশে আসবে। শেখ হাসিনা ভিসা বিধি-নিষেধের কোনো পরোয়া করেন না।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আওয়ামী লীগ রাজনীতিকে রাজনীতি দিয়েই মোকাবিলা করতে চায়। কিন্তু বিরোধীরা রাজনীতিতে সহিংসতা ও সন্ত্রাসের উপাদান যুক্ত করলে যা করার সবই করা হবে।

জৈন্তাবার্তা/জেএ