‘সরকার বেশি দিন টিকবে না’
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৭:২৩ AM

‘সরকার বেশি দিন টিকবে না’

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৫/০১/২০২৪ ০৮:৪৩:০৬ AM

‘সরকার বেশি দিন টিকবে না’

ছবি: সংগৃহীত


বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, দমন-পীড়ন করে বিএনপির আন্দোলন দমানো যাবে না। সরকার আর বেশি দিন থাকতে পারবে না। শুধু দেশের জনগণ নয়, গণতান্ত্রিক বিশ্বও ৭ জানুয়ারির নির্বাচন বর্জন করেছে।

বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) বিকালে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে শীতবস্ত্র বিতরণ কর্মসূচিতে একথা বলেন তিনি।

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, বাংলাদেশের মালিক ভারত, চীন, আর রাশিয়া নয়। তারা কি বললো—এতে বাংলাদেশের জনগণের কিছু আসে যায় না। দেশে দিন দিন গরীবের সংখ্যা বাড়ছে। অন্যদিকে জনগণের টাকা বিদেশে পাচার করা হচ্ছে। ৭ জানুয়ারির নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ভোট বর্জনের মধ্য দিয়ে জনগণ সরকারকে বয়কট করেছে। 


এম সি



শীর্ষ সংবাদ:

বুরুঙ্গা বাজার সড়কের প্রস্থ কমানোর অ*ভিযোগ, বাড়ছে দু*র্ঘটনার ঝুঁ*কি
নৈতিকতায় সমৃদ্ধ তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে: হুমায়ুন কবির
‘আমার সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছে এমসি কলেজ’ : এমপি এমরান চৌধুরী
কালনী নদীতে কুমিরের আবির্ভাব, জেলে-মাঝিদের মধ্যে চরম আ*তঙ্ক
অনলাইন জু*য়াড়িসহ ৬ জন গ্রে*প্তার, অ*পহৃত কিশোরী উ*দ্ধার
সিলেটের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: আরিফুল হক চৌধুরীর
সুনামগঞ্জে কমেছে পানির স্তর, নেই বন্যার শ'ঙ্কা
আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি মাধবপুরের রাবাব ফাতিমা
সিলেটে ৬০ কিলোমিটার বেগে ঝ'ড়ের শ'ঙ্কা
সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব