শনিবার ঢাকায় শান্তি ও গণতন্ত্র সমাবেশ করবে আ.লীগ
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৭:২৩ AM

শনিবার ঢাকায় শান্তি ও গণতন্ত্র সমাবেশ করবে আ.লীগ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৬/০১/২০২৪ ১০:১৫:৪৫ AM

শনিবার ঢাকায় শান্তি ও গণতন্ত্র সমাবেশ করবে আ.লীগ

ছবি: সংগৃহীত


শনিবার ঢাকায় শান্তি ও গণতন্ত্র সমাবেশ করবে আওয়ামী লীগ। শুক্রবার (২৬ জানুয়ারি) ঢাকা মহানগর দক্ষিণ আ.লীগের দপ্তর সম্পাদক রিয়াজ উদ্দিন রিয়াজ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার (২৭ জানুয়ারি) বিকেল ৩টায় ঢাকা মহানগর দক্ষিণ আ.লীগের আয়োজনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে রাজধানীর ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে শান্তি ও গণতন্ত্র সমাবেশ অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন আ.লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সমাবেশ শেষে দুস্থ মানুষদের মধ্যে শীতবস্ত্রও বিতরণ করা হবে।

ঢাকা মহানগর দক্ষিণ আ.লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু আহমেদ মন্নাফীর সভাপতিত্বে সমাবেশ আ.লীগের কেন্দ্রীয় নেতারা বক্তব্য দেবেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

এর আগে, গত ৭ জানুয়ারি দেশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে টানা চতুর্থ মেয়াদে সরকার গঠন করে আ.লীগ। নির্বাচনের পর ১০ জানুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করে আ.লীগ।

এম সি



শীর্ষ সংবাদ:

বুরুঙ্গা বাজার সড়কের প্রস্থ কমানোর অ*ভিযোগ, বাড়ছে দু*র্ঘটনার ঝুঁ*কি
নৈতিকতায় সমৃদ্ধ তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে: হুমায়ুন কবির
‘আমার সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছে এমসি কলেজ’ : এমপি এমরান চৌধুরী
কালনী নদীতে কুমিরের আবির্ভাব, জেলে-মাঝিদের মধ্যে চরম আ*তঙ্ক
অনলাইন জু*য়াড়িসহ ৬ জন গ্রে*প্তার, অ*পহৃত কিশোরী উ*দ্ধার
সিলেটের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: আরিফুল হক চৌধুরীর
সুনামগঞ্জে কমেছে পানির স্তর, নেই বন্যার শ'ঙ্কা
আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি মাধবপুরের রাবাব ফাতিমা
সিলেটে ৬০ কিলোমিটার বেগে ঝ'ড়ের শ'ঙ্কা
সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব