পূর্ব ঘোষিত কালো পতাকা মিছিল থেকে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খানকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার দুপুরে উত্তরা ১২নং কবরস্থানের সামনে দ্রব্যমূল্যের সীমাহীন ঊর্ধ্বগতি, দলের চেয়ারপার্সন খালেদা জিয়াসহ সকল রাজবন্দির মুক্তি, সকল মিথ্যা মামলা প্রত্যাহার ও অবৈধ সংসদ বাতিলসহ এক দফা দাবি আদায়ে ঢাকা মহানগর উত্তরে (জোন-২) কালো পতাকা মিছিল বের করলে মিছিল থেকে ড. আব্দুল মঈন খানকে আটক করে পুলিশ।
এছাড়াও ড. আব্দুল মঈন খানের পিএস বাহাউদ্দিন ভূঁইয়া মিল্টন এবং মনিরুজ্জামান নামে বিএনপির এক কর্মীসহ ৩ জনকে আটক করে উত্তরা পশ্চিম থানায় নিয়ে গেছে পুলিশ।
মিছিল থেকে জাতীয়তাবাদী মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ, মহিলা দলনেত্রী পান্না ইয়াসমিনসহ ১৫ জনকে আটকের খবর জানা গেছে। আটককৃত অন্যদের নাম জানা যায়নি।
জৈন্তাবার্তা/এমকে




