‘জীবন্ত মানুষকে পুড়িয়ে মারার দল বিএনপি’
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৯:৩১ AM

‘জীবন্ত মানুষকে পুড়িয়ে মারার দল বিএনপি’

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৩/০২/২০২৪ ০৯:১৪:৪০ AM

‘জীবন্ত মানুষকে পুড়িয়ে মারার দল বিএনপি’

ছবি: সংগৃহীত


যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ বলেছেন, অগ্নিসন্ত্রাস করে জীবন্ত মানুষকে পুড়িয়ে মারার দল বিএনপি। তারেক ও খালেদা জিয়ার নির্দেশেই যে অগ্নিসন্ত্রাস চালানো হয়, তা বিভিন্ন গোয়েন্দা সংস্থার তথ্যের মাধ্যমে এবং তাদের ধৃত নেতা-কর্মীদের স্বীকারোক্তি থেকে প্রমাণ পাওয়া যাচ্ছে। 

শনিবার (৩ ফেব্রুয়ারি) বিকাল রাজধানীর পল্লবীতে শীতবস্ত্র বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ

তিনি বলেন, আপনাদের নিশ্চয় মনে আছে, বিএনপির সময় কী দুরাবস্থা ছিল আমাদের সামগ্রিক জীবনে। ভাত-কাপড়ের সমস্যাতেই সাধারণ মানুষ জর্জরিত থাকতো। গ্যাস, বিদ্যুৎ ও সারের জন্য মানুষের ওপর গুলি চালানো হয়েছিল বিএনপি-জামায়াত সরকারের আমলে। চুরি, ডাকাতি, খুন, রাহাজানি লেগেই ছিল। মানুষের জীবনে কোনো নিরাপত্তা ছিল না, ছিল না মানুষের অধিকার। গরিব-দুঃখী মানুষ নিয়ে তাদের কোনো দিনই মাথাব্যথা ছিল না।

যুবলীগের চেয়ারম্যান আরও বলেন, ইতিহাস পর্যালোচনা করে দেখলে বোঝা যায়, এ দেশে যখনই আওয়ামী লীগ ক্ষমতায় ছিল তখনই দেশের উন্নয়ন হয়েছে সবচেয়ে বেশি। সাধারণ মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটেছে। প্রধামন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা নির্বাচনের আগে দলীয় ইশতেহার ঘোষণা করেছিলেন। তার মধ্যে সবচেয়ে প্রথমে ছিল, দ্রব্যমূল্য সবার ক্রয়ক্ষমতার মধ্যে রাখা। সেই ধরাবাহিকতায় মন্ত্রীসভার বৈঠকে দ্রব্যমূল নিয়ন্ত্রণে আনার ব্যাপারে তিনি গত পরশু সংশ্লিষ্ট মন্ত্রীদের সুনির্দিষ্ট দায়িত্ব দিয়েছেন, তাদের তাগাদা দিচ্ছেন, কাজের তদারকি করছেন। আওয়ামী লীগ সরকারের মূল উদ্দেশ্য হচ্ছে, দ্রব্যমূল্যের সমস্যা সমাধান করে আপনাদের জীবনমান উন্নত করা। সেই লক্ষেই সরকার কাজ করে যাচ্ছে। আপনাদের একটু ধৈর্য ধরতে হবে এবং বঙ্গবন্ধুকন্যার ওপর আস্থা রাখতে হবে। অচিরেই আমরা এই সংকট সমাধান করবো।

এ সময় বিশেষ অতিথির বক্তব্যে যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল বলেন, দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানাই, কারণ আপনারা জঙ্গি-সন্ত্রাসী বিএনপি-জামাতের অগ্নিসন্ত্রাস আর ষড়যন্ত্রের রাজনীতিকে সমর্থন দেননি। তাদেরকে প্রত্যাখান করে দেশপ্রেমিক রাজনৈতিক সংগঠন আওয়ামী লীগকে ক্ষমতায় এনেছেন। আমরা বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক, শেখ হাসিনার কর্মী। আমাদের কাজ একটাই, শেখ হাসিনার নির্দেশে জনগণের কল্যাণে কাজ করা, সুখে-দুঃখে তাদের পাশে থাকা।

এম সি



শীর্ষ সংবাদ:

বুরুঙ্গা বাজার সড়কের প্রস্থ কমানোর অ*ভিযোগ, বাড়ছে দু*র্ঘটনার ঝুঁ*কি
নৈতিকতায় সমৃদ্ধ তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে: হুমায়ুন কবির
‘আমার সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছে এমসি কলেজ’ : এমপি এমরান চৌধুরী
কালনী নদীতে কুমিরের আবির্ভাব, জেলে-মাঝিদের মধ্যে চরম আ*তঙ্ক
অনলাইন জু*য়াড়িসহ ৬ জন গ্রে*প্তার, অ*পহৃত কিশোরী উ*দ্ধার
সিলেটের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: আরিফুল হক চৌধুরীর
সুনামগঞ্জে কমেছে পানির স্তর, নেই বন্যার শ'ঙ্কা
আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি মাধবপুরের রাবাব ফাতিমা
সিলেটে ৬০ কিলোমিটার বেগে ঝ'ড়ের শ'ঙ্কা
সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব