ইউক্রেনের পাল্টা আক্রমণ ব্যর্থ : পুতিন
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৬:৪৬ পূর্বাহ্ন

ইউক্রেনের পাল্টা আক্রমণ ব্যর্থ : পুতিন

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১০/০৬/২০২৩ ০৮:৩৯:২৬ পূর্বাহ্ন

ইউক্রেনের পাল্টা আক্রমণ ব্যর্থ : পুতিন

ইউক্রেনের পাল্টা আক্রমণ ব্যর্থ : পুতিন


রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ইউক্রেন থেকে দীর্ঘ প্রতীক্ষিত একটি পাল্টা আক্রমণ শুরু হয়েছে,কিন্তু এখনও পর্যন্ত কিয়েভ তার লক্ষে পৌঁছাতে ব্যর্থ হয়েছে।

টেলিগ্রামে প্রকাশিত রুশ সাংবাদিকের নেয়া এক সাক্ষাতকারে পুতিন শুক্রবার এ কথা বলেন।

তিনি আরো বলেন, আমরা নিশ্চিতভাবেই বলতে পারছি, ইউক্রেনের পাল্টা আক্রমণ শুরু হয়েছে। কিন্তু যুদ্ধাঞ্চলের কোথাও ইউক্রেনীয় বাহিনী তাদের লক্ষে পৌঁছাতে পারেনি।

রুশ প্রেসিডেন্ট আরো বলেন, গত পাঁচদিন ধরে পাল্টা আক্রমণ অব্যাহত রয়েছে। গতকাল ও তার আগের দিন প্রচন্ড যুদ্ধ হয়েছে।

তিনি বলেন, ইউক্রেনের বাহিনীর অনেক সৈন্য হতাহত হয়েছে। কিন্তু কিয়েভের লক্ষ্য এখনও অধরা রয়ে গেছে।

উল্লেখ্য, গত কয়েক মাস ধরেই ইউক্রেন বলে আসছে তারা তাদের মাটি থেকে রুশ সৈন্যদের হটাতে পাল্টা আক্রমণ শুরুর প্রস্তুতি নিচ্ছে। কিন্তু এ বিষয়ে আনুষ্ঠানিক কোন ঘোষণা দেয়নি।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

জাফলং চা-বাগানের শ্রমিকদের পাশে মোস্তাফিজুর রহমান কাওছার
কারাতে প্রশিক্ষণের মাধ্যমে আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তুলতে হবে
জুড়ীতে নি/ষিদ্ধ ছাত্রলীগের ১৭ জনের নাম উল্লেখ করে মা/মলা
পানি সংকট নিরসনে স্বল্প ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা করছে সিসিক : প্রশাসক
ফ্যামিলি কার্ড বাস্তবায়নে নির্ভুল তথ্য সংগ্রহের নির্দেশ সিসিক প্রশাসকের
সুনামগঞ্জে বৃদ্ধাকে কু/পি/য়ে হ/ত্যা, ছেলে আ/টক
সিলেটে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু
খাদ্য নিরাপত্তার ঝুঁ/কিতে বিশ্বের ২৬ কোটি মানুষ
পাসের হার নয়, শিক্ষার গুণগত মানে নজর দিতে হবে: সিসিক প্রশাসক
সিলেটের সম্প্রীতির ঐতিহ্য ধরে রাখতে হবে: সিসিক প্রশাসক