ধানমন্ডিতে ছাত্রী ধর্ষণের ঘটনার পলাতক আসামি জারিফ গ্রেপ্তার
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১০:০০ AM

ধানমন্ডিতে ছাত্রী ধর্ষণের ঘটনার পলাতক আসামি জারিফ গ্রেপ্তার

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৭/০৭/২০২৩ ১২:৩৮:৫৮ PM

ধানমন্ডিতে ছাত্রী ধর্ষণের ঘটনার পলাতক আসামি জারিফ গ্রেপ্তার

ছবি : সংগৃহীত


রাজধানীর ধানমন্ডি ১৫ নম্বর এলাকায় এক শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনার অভিযুক্ত মাহাদী হাসান জারিফকে (২৫) গ্রেপ্তার করেছে ধানমন্ডি থানা পুলিশ।

বৃহস্পতিবার রাতে বরিশাল থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ধানমন্ডি থানার অফিসার ইনচার্জ (ওসি) পারভেজ ইসলাম ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ধানমন্ডিতে এক শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনার পর অভিযুক্ত মাহাদী পালিয়ে যান। গতকাল রাতে আমাদের থানার একটি দল বরিশাল কোতোয়ালি থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকে আজ আদালতে পাঠানো হচ্ছে।

ওসি আরও বলেন, মাহাদী পঞ্চম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেছে বলে আমরা জানতে পেরেছি। তার কাজই ছিল বিভিন্ন এলাকায় ঘোরা। ঘটনার দিনও সে ধানমন্ডি লেকে গিয়ে ভুক্তভোগীকে একা দেখে টার্গেট করে। পরে তাকে নানা কথার ফাঁদে ফেলে ধর্ষণ করে। মাহাদী ঢাকার কল্যাণপুরে তার মামার বাসায় থাকতো। বরিশাল থেকে এসে সেখানে সে থাকত  আর ধানমন্ডি লেক ও এর আশপাশে ঘুরে বেড়াত। এই এলাকায় তার ফ্রেন্ড সার্কেল আছে। তারা লেকে আসা বিভিন্ন মেয়েদের সঙ্গে সখ্যতা গড়ে তুলত বলে স্বীকার করেছে। এ ছাড়া একবার সাইকেল চুরি করতে গিয়ে সে ধরা পরেছিল বলে জানতে পেরেছি।

ধর্ষণের এ ঘটনায় মঙ্গলবার ধানমন্ডি থানায় মামলা হয়েছে। 

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব
আজমিরীগঞ্জে তিন মোটরসাইকেলের মুখো*মুখি সংঘ*র্ষে নি*হ*ত ৩
নাগরিক সমস্যার সমাধানে পর্যায়ক্রমে কার্যকর উদ্যোগ নেওয়া হবে: সিসিক প্রশাসক
বিএনপির ১৭ বছরের আ*ন্দোলনের ফল জুলাই গণঅ*ভ্যুত্থান’ - এমপি এমরান চৌধুরী
এই বাংলাদেশ সবার, সম্প্রীতির ঐতিহ্য অটুট থাকবে’ - মন্ত্রী আরিফুল হক
সুনামগঞ্জে ৫০ লাখ টাকার ভা'রতীয় শাড়ির চালান জ'ব্দ
সিলেটসহ ৮ অঞ্চলে ঝ'ড়-বৃষ্টির আভাস
অবিশ্বাস্য প্রত্যাবর্তনে ইংল্যান্ডকে হারিয়ে টানা দ্বিতীয়বার বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা
ঝোপঝাড়ে ঢেকে যাচ্ছে সিলেট-জকিগঞ্জ সড়ক
দারিদ্রতা যেন কোনো শিশুর শিক্ষাজীবনের প্রতিবন্ধক না হয়- আব্দুল কাইয়ুম চৌধুরী