হবিগঞ্জে বালু বোঝাই ট্রাক্টর উল্টে প্রাণ গেল যুবকের
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৬:৪৫ AM

হবিগঞ্জে বালু বোঝাই ট্রাক্টর উল্টে প্রাণ গেল যুবকের

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৭/০৭/২০২৩ ০৬:১৫:৩০ AM

হবিগঞ্জে বালু বোঝাই ট্রাক্টর উল্টে প্রাণ গেল যুবকের

ছবি সংগৃহীত


হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় বালু বোঝাই ট্রাক্টর উল্টে আল-আমিন (২৫) নামে এক যুকক নিহত হয়েছেন। নিহত আল আমিন উপজেলার কচুয়া গ্রামের জহুর হোসেনের ছেলে। পেশায় ট্রাক্টরে বালু উঠানো ও নামানোর কাজ করতেন তিনি।

শুক্রবার (০৭ জুলাই) সকাল সড়ে ১১টার দিকে উপজেলার কচুয়া গ্রামে এ ঘটনা ঘটে বলে জানান চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদুল হক।

ওসি রাশেদুল হক জানান, নিহত আল আমিন ট্রাক্টরে বালু উঠানো ও নামানের কাজ করতেন। কচুয়া গ্রাম থেকে ট্রাক্টরে বালু বহন করে অন্যত্র নিয়ে যাওয়া হচ্ছিল। এ সময় ট্রাক্টরটি উল্টে গেলে এর নিচে চাপা পড়ে আহত হন আল-আমিন। 

পরে তাকে উদ্ধার করে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেছেন। ওই শ্রমিকের মরদেহ মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব
আজমিরীগঞ্জে তিন মোটরসাইকেলের মুখো*মুখি সংঘ*র্ষে নি*হ*ত ৩
নাগরিক সমস্যার সমাধানে পর্যায়ক্রমে কার্যকর উদ্যোগ নেওয়া হবে: সিসিক প্রশাসক
বিএনপির ১৭ বছরের আ*ন্দোলনের ফল জুলাই গণঅ*ভ্যুত্থান’ - এমপি এমরান চৌধুরী
এই বাংলাদেশ সবার, সম্প্রীতির ঐতিহ্য অটুট থাকবে’ - মন্ত্রী আরিফুল হক
সুনামগঞ্জে ৫০ লাখ টাকার ভা'রতীয় শাড়ির চালান জ'ব্দ
সিলেটসহ ৮ অঞ্চলে ঝ'ড়-বৃষ্টির আভাস
অবিশ্বাস্য প্রত্যাবর্তনে ইংল্যান্ডকে হারিয়ে টানা দ্বিতীয়বার বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা
ঝোপঝাড়ে ঢেকে যাচ্ছে সিলেট-জকিগঞ্জ সড়ক
দারিদ্রতা যেন কোনো শিশুর শিক্ষাজীবনের প্রতিবন্ধক না হয়- আব্দুল কাইয়ুম চৌধুরী