২০৩০ সালের আগে ঢাকায় আরও ছয়টি মেট্রোরেল হবে: ওবায়দুল কাদের
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১০:০০ AM

২০৩০ সালের আগে ঢাকায় আরও ছয়টি মেট্রোরেল হবে: ওবায়দুল কাদের

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৭/০৭/২০২৩ ০৭:৩৪:০৭ AM

২০৩০ সালের আগে ঢাকায় আরও ছয়টি মেট্রোরেল হবে: ওবায়দুল কাদের

ছবি সংগৃহীত


রাজধানী ঢাকায় ২০৩০ সালের মধ্যে আরও ছয়টি মেট্রোরেলের কাজ শেষ করা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শুক্রবার (৭ জুলাই) বিকালে আগারগাঁও থেকে মতিঝিল অংশে পরীক্ষামূলক মেট্রোরেল চলাচল উদ্বোধন শেষে এ কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, আজ আমি শেখ হাসিনা সরকারের গুরুত্বপূর্ণ মেগা প্রকল্প এমআরটি লাইনের একটা মাইলস্টোন অতিক্রম করতে যাচ্ছি। আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত আজ প্রথম ট্রায়াল রান হতে যাচ্ছে। মেট্রোরেলের এটাই আমাদের প্রথম কাজ। এরপর আমরা আরও পাঁচটি লাইন এনেছি। আপনারা জানেন, পাতালরেলের কাজ শুরু হয়েছে। মোট ছয়টি মেট্রোরেল ঢাকায় যুক্ত হবে। ২০৩০ সালের মধ্যে ছয়টি মেট্রোরেলের কাজ সম্পন্ন করতে পারবো।’

এই সরকার মানুষের জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ‘বর্তমান সরকার কাজের মাধ্যমে বারবার প্রমাণ করেছে—তারা শুধু মুখে বড় বড় কথা বলেন না। শেখ হাসিনা সরকারের মূল লক্ষ্য বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপান্তর করা। আর আগামী অক্টোবরের শেষে আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।’ উদ্বোধনের পর জনসাধারণের জন্য তা উন্মুক্ত করা হবে বলে জানান তিনি।

মেট্রোরেলকে জাতির বিশাল সম্পদ উল্লেখ করে সেতুমন্ত্রী বলেন, ‘সব কাজে আমাদের রাজনীতি যুক্ত করা উচিত নয়। রাজনীতির জায়গায় রাজনীতি। আর রাজনীতি করলেই এ ধরনের পরিকল্পনা করা যায় না, ভিশন থাকতে হয়। সে ভিশন আছে বলেই শেখ হাসিনার সরকার এ ধরনের মেগা প্রকল্প একে একে করতে পারছে। শুধু মুখে বলিনি, বাস্তবায়ন করে জাতিকে দেখাচ্ছি।’

এর আগে বুধবার মধ্যরাতে হঠাৎ করেই প্রথমবারের মতো আগারগাঁও থেকে মতিঝিল অংশে চলাচল করে মেট্রোরেল। এর মাধ্যমে আনুষ্ঠানিকভাবে টেস্ট রান উদ্বোধনের আগে পরীক্ষামূলকভাবে ট্রেন চালানো হয়।

পরীক্ষামূলক চলাচলের প্রথম ধাপ পারদর্শিতা পরীক্ষা বা পারফরম্যান্স টেস্ট। এরপরের ধাপে হবে ‘সিস্টেম ইন্টিগ্রেশন টেস্ট’। চূড়ান্ত পর্যায়ে হবে ‘ট্রায়াল রান‘ বা পরীক্ষামূলক চলাচল। এই তিন ধরনের চলাচলকেই পরীক্ষামূলক চলাচল হিসেবে বিবেচনা করা হয়।

বৃহস্পতিবার (৬ জুলাই) ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের উপমহাব্যবস্থাপক নাজমুল ইসলাম ভূইয়া গণমাধ্যমকে জানান, আনুষ্ঠানিক উদ্বোধনের আগে বুধবার রাতে পরীক্ষামূলকভাবে চলেছে মেট্রোরেল। টেস্ট রান সফল হলে শুরু হবে ট্রায়াল রান। এরপরে অক্টোবরে পুরোদমে যাত্রী চলাচল শুরু হবে।

আগারগাঁও থেকে মতিঝিল অংশে মেট্রোরেলের স্টেশন সাতটি। এগুলো হচ্ছে—বিজয় সরণি, ফার্মগেট, কাওরানবাজার, শাহবাগ, টিএসসি, সচিবালয় ও মতিঝিল। এরমধ্যে অক্টোবরের প্রথম সপ্তাহে চালু হতে পারে তিনটি স্টেশন—ফার্মগেট, শাহবাগ ও মতিঝিল। এসব স্টেশনের গড়ে ৯৭ ভাগ কাজ শেষ।

ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক জানিয়েছিলেন, মেট্রোরেলের দ্বিতীয় অংশে সব স্টেশন একসঙ্গে চালু করা সম্ভব না হলে প্রথমে কয়েকটি চালু করা হবে। ধীরে ধীরে বাকি স্টেশনগুলোও চালু করা হবে।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব
আজমিরীগঞ্জে তিন মোটরসাইকেলের মুখো*মুখি সংঘ*র্ষে নি*হ*ত ৩
নাগরিক সমস্যার সমাধানে পর্যায়ক্রমে কার্যকর উদ্যোগ নেওয়া হবে: সিসিক প্রশাসক
বিএনপির ১৭ বছরের আ*ন্দোলনের ফল জুলাই গণঅ*ভ্যুত্থান’ - এমপি এমরান চৌধুরী
এই বাংলাদেশ সবার, সম্প্রীতির ঐতিহ্য অটুট থাকবে’ - মন্ত্রী আরিফুল হক
সুনামগঞ্জে ৫০ লাখ টাকার ভা'রতীয় শাড়ির চালান জ'ব্দ
সিলেটসহ ৮ অঞ্চলে ঝ'ড়-বৃষ্টির আভাস
অবিশ্বাস্য প্রত্যাবর্তনে ইংল্যান্ডকে হারিয়ে টানা দ্বিতীয়বার বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা
ঝোপঝাড়ে ঢেকে যাচ্ছে সিলেট-জকিগঞ্জ সড়ক
দারিদ্রতা যেন কোনো শিশুর শিক্ষাজীবনের প্রতিবন্ধক না হয়- আব্দুল কাইয়ুম চৌধুরী