আওয়ামী সরকার বিএনপির অসংখ্য নোকর্মীকে হত্যা করেছে : রিজভী
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১০:২৭ AM

আওয়ামী সরকার বিএনপির অসংখ্য নোকর্মীকে হত্যা করেছে : রিজভী

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৩/০২/২০২৪ ১১:২৪:৩৪ AM

আওয়ামী সরকার বিএনপির অসংখ্য নোকর্মীকে হত্যা করেছে : রিজভী


১৯৭২ থেকে ৭৫ সাল পর্যন্ত আওয়ামী সরকারের আমলে সিরাজ সিকদারসহ জাসদ ও বিরোধী দলের ২০ হাজার নেতাকর্মীকে হত্যা করা হয়েছিল বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তার দাবি, বর্তমান আওয়ামী সরকারের আমলে বিএনপির অসংখ্য নেতাকর্মী হত্যা করা হয়েছে। ইলিয়াস আলী, চৌধুরী আলমসহ অসংখ্য মানুষকে গুম করা হয়েছে। আন্তর্জাতিক তদন্তের মাধ্যমে এর বিচার করা হবে।

মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) ফকিরাপুল এলাকায় ‘দেশ বাঁচাও মানুষ বাঁচাও’ লিফলেট বিতরণকালে এসব কথা বলেন তিনি। ডামি নির্বাচনে সরকারের আমলে দ্রব্যমূল্যের ক্রমবর্ধমান বৃদ্ধি, খুন, ধর্ষণ, গ্যাস ও জ্বালানি সংকটের প্রতিবাদ এবং গণতন্ত্র- মানবাধিকার, ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠার পাশাপাশি মাতৃভূমির স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার আহ্বান জানিয়ে বিএনপির পক্ষে থেকে লিফলেট বিতরণ করা হয়।

রিজভী বলেন, শেখ হাসিনা বলেছেন— জিয়াউর রহমানের সময় নাকি সেনাবাহিনীর অফিসারদের দমন করা হয়েছে, অনেককে ফাঁসি দেওয়া হয়েছে।সেনাবাহিনীর বিরুদ্ধে বিদ্রোহ করলেতো সেখানে বিচার হবেই। জিয়াউর রহমানতো আইনি প্রক্রিয়ায় বিচার করেছে, সেনা আইনে তাদের বিচার হয়েছে। আর আপনি সামরিক কর্মকর্তাদের গায়েব করে দিয়েছেন, অদৃশ্য করে দিয়েছেন। আজকে ব্রিগেডিয়ার জেনারেল আজমী কোথায়? তিনি কি গায়েব হননি। আপনার সরকারের সময় তারা গায়েব হয়েছেন।

৭ জানুয়ারির ডামি নির্বাচন জনগণ প্রত্যাখ্যান করেছে বলে উল্লেখ করে রিজভী বলেন, এর বিরুদ্ধে মানুষ জেগে উঠেছে। সরকার পতনের লক্ষ্যে সবাই এখন মাঠে আছে, আন্দোলনে আছে। গোটা জাতি ঐক্যবদ্ধ। সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে এ সরকারের পতন ঘটানো হবে।

এসময় উপস্থিত ছিলেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, সহ যুব বিষয়ক সম্পাদক মীর নেওয়াজ আলী, যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল মোনায়েম মুন্না, তাঁতী দলের আহ্বায়ক আবুল কালাম আজাদ প্রমুখ।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

বুরুঙ্গা বাজার সড়কের প্রস্থ কমানোর অ*ভিযোগ, বাড়ছে দু*র্ঘটনার ঝুঁ*কি
নৈতিকতায় সমৃদ্ধ তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে: হুমায়ুন কবির
‘আমার সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছে এমসি কলেজ’ : এমপি এমরান চৌধুরী
কালনী নদীতে কুমিরের আবির্ভাব, জেলে-মাঝিদের মধ্যে চরম আ*তঙ্ক
অনলাইন জু*য়াড়িসহ ৬ জন গ্রে*প্তার, অ*পহৃত কিশোরী উ*দ্ধার
সিলেটের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: আরিফুল হক চৌধুরীর
সুনামগঞ্জে কমেছে পানির স্তর, নেই বন্যার শ'ঙ্কা
আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি মাধবপুরের রাবাব ফাতিমা
সিলেটে ৬০ কিলোমিটার বেগে ঝ'ড়ের শ'ঙ্কা
সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব