কারাগার থেকে মুক্তি পেলেন বিএনপি নেতা এ্যানি
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৯ AM

কারাগার থেকে মুক্তি পেলেন বিএনপি নেতা এ্যানি

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৫/০২/২০২৪ ০৬:১৬:৩৮ AM

কারাগার থেকে মুক্তি পেলেন বিএনপি নেতা এ্যানি

কারাগার থেকে মুক্তি পেলেন বিএনপি নেতা এ্যানি।


দীর্ঘদিন কারাভোগের পর জামিনে মুক্তি পেয়েছেন বিএনপির প্রচার সম্পাদক ও মিডিয়া সেলের সদস্য সচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।

বৃহস্পতিবার দুপুর ১ টা ৫০ মিনিটে তিনি কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান। এ তথ্য জানিয়েছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

গত বছরের ১০ অক্টোবর রাতে রাজধানীর ধানমন্ডির বাসা থেকে গ্রেফতার হন এ্যানি।

কিন্তু শুরুতে পুলিশের পক্ষ থেকে এ বিষয়ে কঠোর গোপনীয়তা অবলম্বন করা হয়। খবর পেয়ে মধ্যরাতে এ্যানির গ্রেফতারের বিষয়টি নিশ্চিত হতে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের সঙ্গে দফায় দফায় যোগাযোগ করা হলেও বিষয়টি স্বীকার করেনি পুলিশ। দায়িত্বশীল পুলিশ কর্মকর্তাদের কেউ কেউ এ বিষয়ে কৌশলগত জবাব দেন। তবে পরদিন সকালে আনুষ্ঠানিকভাবে এ্যানির গ্রেফতারের বিষয়টি পুলিশের পক্ষ থেকে স্বীকার করা হয়।

গ্রেফতারের পর নির্যাতনের অভিযোগ করেন এ্যানি। শুনানির সময় এ্যানি কিছু বলবেন কি না জানতে চান বিচারক। তখন তিনি বিচারকের সামনে কাঁদতে কাঁদতে বলেন, আমি রাজনীতি করি। কোনো অপরাধ করলে গ্রেফতার করবে। কিন্তু আমাকে থানায় নিয়ে পুলিশের উপস্থিতিতে অত্যাচার-নির্যাতন করা হয়েছে। আমরা কোন যুগে বসবাস করছি। আমি কি চোর, না ডাকাত? আমি এর বিচার চাই। উভয় পক্ষের শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রশিদুল আলম জামিনের আবেদন নাকচ করে চার দিনের রিমান্ডের আদেশ দেন।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

স্বামী-স্ত্রী মিলে ভ/য়ংকর কারবার! রেনু বেগম গ্রেফতার
নগর উন্নয়নে নগরবাসীর সহযোগিতা প্রয়োজন: সিসিক প্রশাসক
নারীকে উ/ত্যক্ত ও অ/শালীন অঙ্গভঙ্গি, যুবকের ৫০ দিনের কা/রাদণ্ড
যোগাযোগ ব্যবস্থাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: সিসিক প্রশাসক
সমাজসেবা কার্যক্রম সম্প্রসারণে গুরুত্ব দিচ্ছে সরকার: সিসিক প্রশাসক
সিলেটে সন্দেহজনক হা'মে আরেক মৃ'ত্যু
সিলেটসহ বিভিন্ন স্থানে পাঁচ দিন বৃষ্টির আভাস
সবাইকে সতর্ক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর
নারীদের স্বস্তি ও আস্থা বাড়াবে ‘অল ওমেন মেটারনিটি কেয়ার’: সিসিক প্রশাসক
ফ্যাসি/স্ট আমলের অ/সাধু ব্যবসায়ীদের কারণেই ঘরে ঘরে বিদ্যুতের ক/ষ্ট: এমপি এমরান