বিশ্ববাজারে কমলো সয়াবিনের দাম
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৩:৫৮ PM

বিশ্ববাজারে কমলো সয়াবিনের দাম

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৬/০২/২০২৪ ০৫:৩৮:০১ AM

বিশ্ববাজারে কমলো সয়াবিনের দাম

বিশ্ববাজারে কমলো সয়াবিনের দাম।


আন্তর্জাতিক বাজারে সয়াবিনের দর নিম্নমুখী রয়েছে। বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) শিকাগো বোর্ড অব ট্রেডে (সিবিওটি) তেলবীজটির দাম আরেক দফা হ্রাস পেয়েছে। এতে গত ৩ বছরের মধ্যে সর্বনিম্ন স্তরে নেমে গেছে পণ্যটির মূল্য।

বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে বিজনেস রেকর্ডারের এক প্রতিবেদনে এসব তথ্য পাওয়া গেছে। তাতে বলা হয়, বিশ্ববাজারে সয়াবিনের ব্যাপক সরবরাহ বেড়েছে। এছাড়া প্রধান আন্তর্জাতিক মুদ্রা ডলারের মান শক্তিশালী হয়েছে। ফলে ভোজ্যতেল তৈরির মূল উপকরণের দরপতন ঘটেছে।

আলোচ্য কার্যদিবসে সিবিওটিতে সয়াবিনের চুক্তি মূল্য নিম্নমুখী হয়েছে শূন্য দশমিক ২ শতাংশ। প্রতি বুশেলের দাম স্থির হয়েছে ১১ ডলার ৬৯৮ সেন্টে। ২০২০ সালের ডিসেম্বরের পর যা সবচেয়ে কম।

দক্ষিণ আমেরিকা থেকে বৈশ্বিক বাজারে সয়াবিনের ব্যাপক সরবরাহ বেড়েছে। কৃষ্ণসাগর অঞ্চল থেকেও রপ্তানি বৃদ্ধি পেয়েছে। পরিপ্রেক্ষিতে রপ্তানিতে তুমুল প্রতিযোগিতার মুখোমুখি হয়েছে বিশ্বের শীর্ষ উৎপাদক যুক্তরাষ্ট্র। ফলে তেলবীজটির দাম কম রাখতে বাধ্য হচ্ছে দেশটি। তাতে চাপে পড়েছে বাজার।

বিশ্বখ্যাত আর্থিক প্রতিষ্ঠান স্টোনেক্সের বিশ্লেষক আর্লান সাদারম্যান বলেন, বাজারে সয়াবিনের ব্যাপক সরবরাহ রয়েছে। শিগগিরই সেটা কমার শঙ্কা নেই। কারণ, বৃহৎ উৎপাদনকারী অঞ্চলে রেকর্ড উৎপন্ন হয়েছে।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

সুনামগঞ্জে সাড়ে ৩ কোটি টাকার ভা'রতীয় শাড়ি জ'ব্দ
সিলেটে হা'ম পরিস্থিতির অবনতি, হাসপাতালে বাড়ছে রো'গীর চাপ
জকিগঞ্জে বিদ্যুৎস্পৃ'ষ্টে ছেলের মৃ'ত্যু, খবর শুনে মা'রা গেলেন বাবা
১ সেপ্টেম্বর প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ
নারীশিক্ষা ও নারীর ক্ষমতায়নে গুরুত্ব দিতে হবে- সিসিক প্রশাসক
১৭ দিন অফিসে অনুপস্থিত যুবউন্নয়ন কর্মকর্তা, সেবা না পেয়ে ভোগান্তিতে মানুষ
মন্ত্রী-হুইপদের জেলাভিত্তিক দায়িত্ব বণ্টন নিয়ে প্রশ্ন, হাইকোর্টে রিট
গরমে পু'ড়ছে সিলেট, মিলেছে বৃষ্টির বার্তা
ধ্বং/সের দ্বারপ্রান্তে শতবর্ষী ঐতিহ্য জলসুখার গিরিষ বাবুর বাড়ি
২২৯ শিক্ষার্থীর জন্য ২ জন শিক্ষক, ব্যা/হত পাঠদান