তারেক রহমান বিএনপিকে ধ্বংস করছে : নানক
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৫ AM

তারেক রহমান বিএনপিকে ধ্বংস করছে : নানক

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৮/০২/২০২৪ ০৩:৫০:৫৮ AM

তারেক রহমান বিএনপিকে ধ্বংস করছে : নানক


বিএনপির নেতা তারেক রহমান লন্ডনে বসে দলটিকে ধ্বংস করতে চান বলে মন্তব্য করেছেন বস্ত্র ও পাটমন্ত্রী অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক। বিএনপি নেতাদের উদ্দেশে তিনি বলেছেন, বিএনপির রাজনীতি টিকিয়ে রাখতে হলে আগে তারেক রহমানকে পরিত্যাগ করতে হবে।

রোববার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে মোহাম্মদপুরের শ্যামলী আইডিয়াল পলিটেকনিক ইনস্টিটিউটের ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় তিনি এ কথা বলেন।

বিএনপি নেতা মঈন খানের দেওয়া এক বক্তব্যের কঠোর সমালোচনা করে জাহাঙ্গীর কবির নানক বলেন, ড. মঈন খান তাদের অপরাধ আড়াল করতে চায়। বিএনপির ব্যর্থতা আড়াল করতে চায়। তারা এখনই যদি তাদের ধ্বংসের কারণ বুঝতে ব্যর্থ হন, তবে তাদের ধ্বংস অনিবার্য। 

তিনি বলেন, তাদেরকে (বিএনপি) ধ্বংস করছে লন্ডনে বসে দণ্ডপ্রাপ্ত আসামি তারেক রহমান। নয়ত বারবার তারা অবশ্যম্ভাবী ধ্বংসের দিকে এগিয়ে যাবে। আমি ড. মঈন খানসহ বিএনপি নেতাদের বলতে চাই, আপনারা আসল রহস্য বের করুন। জনসমক্ষে বলুন আর না বলুন। দলের অভ্যন্তরীণ সভায় আপনারা এ বিষয়গুলো আলোচনা করুন। নয়তো তারেক রহমান এ দলটিকে নিশ্চিহ্ন করে দেবে। বিএনপি কেন... কোনো রাজনৈতিক দলকে নিশ্চিহ্ন করার মাথাব্যথা আওয়ামী লীগের নেই।

বিরোধীদের সুস্থ ধারার রাজনীতিতে ফিরে আসার আহ্বান জানিয়ে আওয়ামী লীগের নীতি নির্ধারণী ফোরামের এই নেতা বলেন, আমরা চাই দেশে একটি শক্তিশালী বিরোধী দল। সেই ক্ষেত্রে যারা শান্তি-শৃঙ্খলায় বিশ্বাস করে, গণতন্ত্রে বিশ্বাস করে, মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করে... এ ধরনের শক্তিশালী বিরোধী দলকে আমরা অভিনন্দন জানাই।

নবীণ শিক্ষার্থীদের উদ্দেশে পাটমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে ইতোমধ্যে ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠা করেছেন, এখন তিনি লক্ষ্য স্থির করেছেন স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠা করার। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে রূপকল্প-২০৪১ বাস্তবায়নের মাধ্যমে স্মার্ট বাংলাদেশ গড়তে দক্ষ কারিগর হিসেবে শিক্ষার্থীদের অগ্রণী ভূমিকা রাখতে হবে। 

নবীনবরণ অনুষ্ঠানে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মো. আলী আকবর খান, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বুজলুর রহমান, শ্যামলী আইডিয়াল পলিটেকনিক ইনস্টিটিউটের সভাপতি অধ্যক্ষ এম. এ. সাত্তারসহ স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

‘শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে’
শাবিপ্রবিতে ‘বিএনপি সরকারের ১৮০ দিনে যত ব্য/র্থতা’ লেখা ব্যানার
সিলেটের উন্নয়ন ও প্রবাসীদের অবদান মূল্যায়নে আপসহীন থাকব: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
বড়লেখায় মুন্নির মৃ/ত্যু হত্যা নাকি আ/ত্মহ/ত্যা? ময়নাতদন্তে মিলল নতুন তথ্য
সিলেট নগর ভবনে হা/মলা-ভা/ঙচুর, ৬ জনকে পুলিশের কাছে সো/পর্দ
মাধবপুরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীতে বর্ণাঢ্য র‌্যালি ‘সত্য-ন্যায় ও মানবতার প্রতিষ্ঠাই হোক জন্মাষ্টমীর অঙ্গীকার’
স্বামী-স্ত্রী মিলে ভ/য়ংকর কারবার! রেনু বেগম গ্রেফতার
নগর উন্নয়নে নগরবাসীর সহযোগিতা প্রয়োজন: সিসিক প্রশাসক
নারীকে উ/ত্যক্ত ও অ/শালীন অঙ্গভঙ্গি, যুবকের ৫০ দিনের কা/রাদণ্ড
যোগাযোগ ব্যবস্থাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: সিসিক প্রশাসক