বাবলাকে বহিষ্কার করলো জাতীয় পার্টি
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২২ AM

বাবলাকে বহিষ্কার করলো জাতীয় পার্টি

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৮/০২/২০২৪ ০৮:৫১:৪৬ AM

বাবলাকে বহিষ্কার করলো জাতীয় পার্টি

ছবি: সংগৃহীত


জাতীয় পার্টির কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। গঠনতন্ত্রের ক্ষমতাবলে তাকে বহিষ্কার করেন জাপা চেয়ারম্যান জিএম কাদের।

রোববার (১৮ ফেব্রুয়ারি) জাপার যুগ্ম দপ্তর সম্পাদক মাহমুদ আলমের সই করা বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

নেতৃত্বের দ্বন্দ্ব থেকে আবারও ভাঙনের মুখে জাতীয় পার্টির নেতা বাবলাকে আজ রওশনপন্থি নেতাদের সংবাদ সম্মেলনে দেখা গেছে। রওশন এরশাদের নেতৃত্বে জাতীয় কাউন্সিলের ঘোষণা দিয়েছেন তারা। বাবলাকে সম্মেলন কমিটির কো-আহ্বায়ক করা হয়।

রাজধানীর গুলশানে নিজ বাসভবনে আজ দুপুরে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে আগামী ৯ মার্চ জাতীয় সম্মেলন বাস্তবায়নের জন্য কমিটি ঘোষণা করেন রওশন এরশাদ। সংবাদ সম্মেলনে রওশনের পাশে আরও ছিলেন কাজী ফিরোজ। তাকা করা হয়েছে কমিটির আহ্বায়ক।

এর আগে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে কাজী ফিরোজ রশীদ, প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভ রায়, ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক শফিকুল ইসলাম সেন্টু, ভাইস চেয়ারম্যান ইয়াই ইয়া চৌধুরীসহ বেশ কয়েকজনকে বহিষ্কার করে জাপা। বহিষ্কৃত ও ক্ষুব্ধ নেতা-কর্মীদের নিয়ে দল গোছানোর কাজ করছেন রওশন এরশাদ।

এম সি



শীর্ষ সংবাদ:

‘শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে’
শাবিপ্রবিতে ‘বিএনপি সরকারের ১৮০ দিনে যত ব্য/র্থতা’ লেখা ব্যানার
সিলেটের উন্নয়ন ও প্রবাসীদের অবদান মূল্যায়নে আপসহীন থাকব: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
বড়লেখায় মুন্নির মৃ/ত্যু হত্যা নাকি আ/ত্মহ/ত্যা? ময়নাতদন্তে মিলল নতুন তথ্য
সিলেট নগর ভবনে হা/মলা-ভা/ঙচুর, ৬ জনকে পুলিশের কাছে সো/পর্দ
মাধবপুরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীতে বর্ণাঢ্য র‌্যালি ‘সত্য-ন্যায় ও মানবতার প্রতিষ্ঠাই হোক জন্মাষ্টমীর অঙ্গীকার’
স্বামী-স্ত্রী মিলে ভ/য়ংকর কারবার! রেনু বেগম গ্রেফতার
নগর উন্নয়নে নগরবাসীর সহযোগিতা প্রয়োজন: সিসিক প্রশাসক
নারীকে উ/ত্যক্ত ও অ/শালীন অঙ্গভঙ্গি, যুবকের ৫০ দিনের কা/রাদণ্ড
যোগাযোগ ব্যবস্থাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: সিসিক প্রশাসক