নতুন কর্মসূচি ঘোষণা করল বিএনপি
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৮ AM

নতুন কর্মসূচি ঘোষণা করল বিএনপি

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৯/০২/২০২৪ ০৫:১৬:১৬ AM

নতুন কর্মসূচি ঘোষণা করল বিএনপি

ফাইল ছবি


মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি।

সোমবার (১৯ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বলেন, ২১ ফেব্রুয়ারি ভোর ৬টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিতকরণ এবং কালো পতাকা উত্তোলন।

২১ ফেব্রুয়ারি সকাল ৬টায় কালো ব্যাজসহ প্রভাতফেরিতে অংশগ্রহণের জন্য বলাকা সিনেমা হলের সামনে দলীয় নেতাকর্মীদের জমায়েত এবং আজিমপুর কবরস্থানে ভাষাশহীদদের মাজার জিয়ারত শেষে কেন্দ্রীয় শহীদ মিনার অভিমুখে যাত্রা এবং শহীদদের স্মরণে শ্রদ্ধার্ঘ্য নিবেদন।

রিজভী বলেন, মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) দুপুর ২টায় রাজধানীর রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট বাংলাদেশ মিলনায়তনে দলের পক্ষ থেকে আলোচনাসভা অনুষ্ঠিত হবে। দেশবরেণ্য বুদ্ধিজীবী ও ভাষাসৈনিকরা ওই আলোচনাসভায় বক্তব্য রাখবেন।

এছাড়া সারাদেশে ২১ ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সারাদেশে দলের জেলা/মহানগর/উপজেলা/থানা ও বিভিন্ন ইউনিট কার্যালয়ে সকাল ৬টায় জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিতকরণ ও কালো পতাকা উত্তোলন, প্রভাতফেরি এবং স্থানীয় শহীদ মিনারে ভাষাশহীদদের স্মরণে শ্রদ্ধার্ঘ্য নিবেদন। ওইদিন দেশব্যাপী দলের বিভিন্ন ইউনিট স্থানীয় সুবিধানুযায়ী ভাষাশহীদদের স্মরণে আলোচনাসভার আয়োজন করবে। ২১ ফেব্রুয়ারির চেতনা আমাদের পথ দেখায় ও অনুপ্রেরণা যোগায়। সেই চেতনাকে ধারণ করেই আমরা দেশের গণতন্ত্র ও জনগণের ভোটাধিকার পুনরুদ্ধার করব।

সংবাদ সম্মেলনে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট জয়নুল আবদিন ফারুক, আবুল খায়ের ভূঁইয়া, ডা. আবদুল কুদ্দুস, সহ-দফতর সম্পাদক মো. মুনির হোসেন, নির্বাহী কমিটির সদস্য তারিকুল আলম তেনজিং, কাজী রফিক ও বিএনপি নেতা অধ্যাপক ইমতিয়াজ বকুল প্রমুখ উপস্থিত ছিলেন।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

‘শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে’
শাবিপ্রবিতে ‘বিএনপি সরকারের ১৮০ দিনে যত ব্য/র্থতা’ লেখা ব্যানার
সিলেটের উন্নয়ন ও প্রবাসীদের অবদান মূল্যায়নে আপসহীন থাকব: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
বড়লেখায় মুন্নির মৃ/ত্যু হত্যা নাকি আ/ত্মহ/ত্যা? ময়নাতদন্তে মিলল নতুন তথ্য
সিলেট নগর ভবনে হা/মলা-ভা/ঙচুর, ৬ জনকে পুলিশের কাছে সো/পর্দ
মাধবপুরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীতে বর্ণাঢ্য র‌্যালি ‘সত্য-ন্যায় ও মানবতার প্রতিষ্ঠাই হোক জন্মাষ্টমীর অঙ্গীকার’
স্বামী-স্ত্রী মিলে ভ/য়ংকর কারবার! রেনু বেগম গ্রেফতার
নগর উন্নয়নে নগরবাসীর সহযোগিতা প্রয়োজন: সিসিক প্রশাসক
নারীকে উ/ত্যক্ত ও অ/শালীন অঙ্গভঙ্গি, যুবকের ৫০ দিনের কা/রাদণ্ড
যোগাযোগ ব্যবস্থাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: সিসিক প্রশাসক