সংরক্ষিত নারী আসনে সব প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১১:১৭ AM

সংরক্ষিত নারী আসনে সব প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৯/০২/২০২৪ ০৬:৪৩:৪৩ AM

সংরক্ষিত নারী আসনে সব প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা


দ্বাদশ জাতীয় সংসদের ৫০টি সংরক্ষিত নারী আসনের জমা দেওয়া মনোনয়ন যাচাই-বাছাই শেষে সব কয়টি মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে রির্টানিং কর্মকর্তা মুনিরুজ্জামান তালুকদার ।

সোমবার (১৯ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রার্থীদের উপস্থিতিতে যাচাই-বাচাই শেষে এই ঘোষণা দেওয়া হয়।

নির্বাচনের কমিশনের রিটার্নিং কর্মকর্তা ও কমিশনের যুগ্ম সচিব মো. মনিরুজ্জামান তালুকদার বলেন, মোট ৫০টি মনোনয়নপত্র পেয়েছি। সবগুলো বাছাই করেছি। এতে ৫০টি মনোনয়নপত্র বৈধ ঘোষণা করছি। সবগুলো মনোনয়নপত্র বৈধ পেয়েছি। কোনো মনোনয়নপত্রের বিরুদ্ধে কোনো অভিযোগ আসেনি। সুতরাং সব প্রার্থীকে বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা করছি।

তিনি আরও বলেন, জাতীয় পার্টি থেকে দু’টি ও বাংলাদেশ আওয়ামী লীগ এবং তাদের জোট থেকে ৪৮টি মনোনয়নপত্র বৈধ ঘোষণা করছি। তফসিল অনুযায়ী, আগামী ২২ ফেব্রুয়ারি পর্যন্ত আপিল দায়েরের সময় আছে। আপিল নিষ্পত্তির জন্য ২৪ ফেব্রুয়ারি দিন নির্ধারণ করা হয়েছে। ২৫ ফেব্রুয়ারি মনোনয়নপত্র প্রত্যাহারের শেষদিন রাখা হয়েছে। এরপর কেউ মনোনয়নপত্র প্রত্যাহার না করলে বৈধ প্রার্থীদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হবে।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

বুরুঙ্গা বাজার সড়কের প্রস্থ কমানোর অ*ভিযোগ, বাড়ছে দু*র্ঘটনার ঝুঁ*কি
নৈতিকতায় সমৃদ্ধ তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে: হুমায়ুন কবির
‘আমার সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছে এমসি কলেজ’ : এমপি এমরান চৌধুরী
কালনী নদীতে কুমিরের আবির্ভাব, জেলে-মাঝিদের মধ্যে চরম আ*তঙ্ক
অনলাইন জু*য়াড়িসহ ৬ জন গ্রে*প্তার, অ*পহৃত কিশোরী উ*দ্ধার
সিলেটের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: আরিফুল হক চৌধুরীর
সুনামগঞ্জে কমেছে পানির স্তর, নেই বন্যার শ'ঙ্কা
আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি মাধবপুরের রাবাব ফাতিমা
সিলেটে ৬০ কিলোমিটার বেগে ঝ'ড়ের শ'ঙ্কা
সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব