জাপার সভায় গান গাইলেন রওশন এরশাদ
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১২:১৩ PM

জাপার সভায় গান গাইলেন রওশন এরশাদ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৩/০২/২০২৪ ১০:০৪:২৬ AM

জাপার সভায় গান গাইলেন রওশন এরশাদ

ছবি: সংগৃহীত


জাতীয় পার্টির (জাপা) মতবিনিময় সভায় গান গাইলেন দলটির একাংশের চেয়ারম্যান রওশন এরশাদ। এ সময় তার সঙ্গে সুর মেলান এরশাদপুত্র রাহগির আল মাহি সাদ এরশাদও।

আজ শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) বিকালে রাজধানীর গুলশানে রওশন এরশাদের নিজ বাসভবনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় অংশ নেয় জাতীয় মহিলা পার্টির নেত্রীরাও।

জানা গেছে, মতবিনিময় সভায় বক্তব্য দেওয়ার পর রওশন এরশাদ গান গাওয়ার ইচ্ছা পোষণ করেন। এ সময় সাদ এরশাদ মাইক এগিয়ে দিলে দলীয় সঙ্গীত গাইতে শুরু করেন তিনি।

রওশন এরশাদ গেয়ে ওঠেন, ‘নতুন বাংলাদেশ গড়বো মোরা, নতুন করে আজ শপথ নিলাম।’ এসময় উপস্থিত জাপার নেতাকর্মীরাও তার সঙ্গে গলা মেলান।

মতবিনিময় সভায় রওশন এরশাদ বলেন, ‌‘সাবেক রাষ্ট্রপতি এরশাদের প্রতি অনুরক্ত নেতাকর্মীদের মধ্যে কোনো মতানৈক্য নেই। যারা পল্লীবন্ধুকে মুছে ফেলতে চায়—তারা আলাদা থাকতে পারে। আমি কোনোভাবেই পার্টিকে ছোট করতে পারি না।’

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জাতীয় মহিলা পার্টির যুগ্ম মহিলাবিষয়ক সম্পাদক শাহনাজ পারভীন, জাপার রওশনপন্থি অংশের মহাসচিব কাজী মামুনুর রশীদ, ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক সফিকুল ইসলাম সেন্টুসহ নেতাকর্মীরা।  

এম সি



শীর্ষ সংবাদ:

বুরুঙ্গা বাজার সড়কের প্রস্থ কমানোর অ*ভিযোগ, বাড়ছে দু*র্ঘটনার ঝুঁ*কি
নৈতিকতায় সমৃদ্ধ তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে: হুমায়ুন কবির
‘আমার সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছে এমসি কলেজ’ : এমপি এমরান চৌধুরী
কালনী নদীতে কুমিরের আবির্ভাব, জেলে-মাঝিদের মধ্যে চরম আ*তঙ্ক
অনলাইন জু*য়াড়িসহ ৬ জন গ্রে*প্তার, অ*পহৃত কিশোরী উ*দ্ধার
সিলেটের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: আরিফুল হক চৌধুরীর
সুনামগঞ্জে কমেছে পানির স্তর, নেই বন্যার শ'ঙ্কা
আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি মাধবপুরের রাবাব ফাতিমা
সিলেটে ৬০ কিলোমিটার বেগে ঝ'ড়ের শ'ঙ্কা
সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব