জাতির সামনে একটি বার্তা দেওয়ার সময় এসেছে : আমীর খসরু
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৭:১৫ AM

জাতির সামনে একটি বার্তা দেওয়ার সময় এসেছে : আমীর খসরু

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১০/০৭/২০২৩ ০৮:২৩:২১ AM

জাতির সামনে একটি বার্তা দেওয়ার সময় এসেছে : আমীর খসরু

ছবি সংগৃহীত


জাতির সামনে আমাদের একটি বার্তা দেওয়ার সময় এসেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

তিনি বলেন, আগামী দিনে আমরা আন্দোলনে যৌথভাবে এগিয়ে যাবো। সব শক্তি যাতে ঐক্যবদ্ধভাবে আন্দোলনে যোগ দিতে পারে এবং সবার সহযোগিতা চাইব আমরা। এ জন্য আমরা একটি যৌথ ঘোষণা দেবো আগামী ১২ জুলাই।

সোমবার (১০ জুলাই) গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে উপস্থিত সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

এর আগে বিকেলে গণতন্ত্র মঞ্চের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করে বিএনপির লিয়াজোঁ কমিটি।

আমীর খসরু বলেন, যুগপৎভাবে আমাদের এ আন্দোলন কর্মসূচি ঘোষণা হবে। রাষ্ট্র সংস্কারের বিষয়ে ঘোষণা হবে। একইসঙ্গে আগামী দিনের আন্দোলনও যুগপৎভাবে হবে।

তিনি আরও বলেন, সরকারের পতনের পরে একটি নিরপেক্ষ সরকার গঠন হবে। তাদের অধীনে আগামী নির্বাচন হবে। সেই নির্বাচনে যারা জয়ী হবে তারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে।

আন্দোলনে যে ৩৬ রাজনৈতিক দল রয়েছে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে তাদের মূল্যায়ন করা হচ্ছে কী না বা তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে কী না এমন প্রশ্নের জবাবে আমির খসরু বলেন, না আমরা যথেষ্ট সময় নিয়ে যুগপৎ আন্দোলনের সিদ্ধান্ত নিয়েছি। আগামীতেও যুগপৎ আন্দোলন নিয়ে আমরা এগিয়ে যাবো।

বাংলাদেশ এখন পরিবর্তনের মুখে দাঁড়িয়ে রয়েছে বলে উল্লেখ করে গণতন্ত্র মঞ্চের সমন্বয়ক বিপ্লবী ওয়ার্কাস পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, দেশের মানুষ এ সরকারের পরিবর্তন চায়। তারা রাষ্ট্র কাঠামোর পরিবর্তন চায়। এ পর্যায়ে আমাদের চূড়ান্ত আন্দোলন কর্মসূচি ঘোষণা হবে ১২ জুলাই।

চলমান আন্দোলনকে নতুন স্তরে উন্নীত করা হবে জানিয়ে সাইফুল হক বলেন, সেই বিষয়ে আমাদের ঐক্যমত হয়েছে। আগামী কর্মসূচি সেভাবে হবে।

বৈঠকে বিএনপির পক্ষ থেকে আরও অংশ নেয় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু। আর গণতন্ত্র মঞ্চের মধ্যে অংশ নেয় জেএসডি সভাপতি আ স ম আবদুর রব, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, ভাসানী অনুসারী পরিষদের চেয়ারম্যান শেখ রফিকুল ইসলাম বাবুল, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ুম।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

স্বর্ণ খাতকে সাদা অর্থনীতিতে আনতে চায় সরকার: বাণিজ্যমন্ত্রী মুক্তাদির
তারেক রহমানের সিলেট সফর ঘিরে মহানগর স্বেচ্ছাসেবক দলের মিছিল
প্রধানমন্ত্রীর সিলেট সফরকে কেন্দ্র করে নগরীতে ড্রোন ও উড়োজাহাজ উড্ডয়নে নিষেধাজ্ঞা জারি
বরাম হাওরে বোরো ধান কাটার অগ্রগতি পরিদর্শনে সুনামগঞ্জের জেলা প্রশাসক
প্রধানমন্ত্রী তারেক রহমানের সিলেট আগমন ঘিরে মহানগর ছাত্রদলের স্বাগত মিছিল
রেজিস্ট্রেশনবিহীন অনলাইন নিউজ পোর্টাল ব*ন্ধে এসএমপির ৪৮ ঘণ্টার আল্টিমেটাম
টানা বৃষ্টিতে মৌলভীবাজারে জলাবদ্ধতা, হাওরে তলিয়েছে শতাধিক হেক্টর ফসল
সয়াবিন তেলের দাম লিটারে ৪ টাকা বৃদ্ধি, নতুন দর কার্যকর আজ থেকেই
সিলেটে পুলিশের অ-ভিযানে ৪৩ জন গ্রে-প্তার
মৌলভীবাজারে ব-ন্যা, ঝুঁ-কিতে সিলেট, হবিগঞ্জ ও সুনামগঞ্জ