নাগরিক তথ্য ফাঁস নিয়ে ভূমি মন্ত্রণালয়ের গণবিজ্ঞপ্তি
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১১:৪৯ AM

নাগরিক তথ্য ফাঁস নিয়ে ভূমি মন্ত্রণালয়ের গণবিজ্ঞপ্তি

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১০/০৭/২০২৩ ০৯:২৩:৪২ AM

নাগরিক তথ্য ফাঁস নিয়ে ভূমি মন্ত্রণালয়ের গণবিজ্ঞপ্তি

ছবি সংগৃহীত


নাগরিক তথ্য ফাঁস প্রসঙ্গে গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে ভূমি মন্ত্রণালয়। এখন পর্যন্ত ভূমিসেবা সংক্রান্ত সিস্টেম থেকে নাগরিক তথ্য ফাঁস সংক্রান্ত কোনো তথ্য নির্বাচন কমিশন অথবা আইসিটি বিভাগ থেকে পাওয়া যায়নি বলে দাবি করা হয়েছে ওই বিজ্ঞপ্তিতে। 

সোমবার (১০ জুলাই) ভূমি মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা সৈয়দ মো. আব্দুল্লাহ আল নাহিয়ান সই করা এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে৷ 

এতে বলা হয়েছে, নাগরিক তথ্য বিষয়ে ভূমি মন্ত্রণালয়ের ওয়েবসাইট নিয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদ ভূমি মন্ত্রণালয়ের দৃষ্টিগোচর হয়েছে। এ অবস্থায়, ভূমিসেবা গ্রহণে জাতীয় পরিচয়পত্র সিস্টেমের কারিগরি বিষয়ে ভূমি মন্ত্রণালয় নির্বাচন কমিশনের সঙ্গে আজ বৈঠক করে। এখন পর্যন্ত ভূমিসেবা সংক্রান্ত সিস্টেম হতে নাগরিকদের তথ্য ফাঁস সংক্রান্ত কোনো তথ্য নির্বাচন কমিশন অথবা আইসিটি বিভাগ থেকে পাওয়া যায়নি।

উল্লেখ্য, ভূমিসেবায় জাতীয় পরিচয়পত্র যাচাইসহ অন্যান্য কার্যক্রম চলমান রয়েছে। এছাড়াও, ভূমি মন্ত্রণালয়ের সকল তথ্য বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের আওতাভুক্ত বাংলাদেশ জাতীয় ডাটা সেন্টারে সংরক্ষিত আছে। 

এতে আরও বলা হয়, ভূমি মন্ত্রণালয় এ বিষয়ে সকলকে আশ্বস্ত করছে যে, ভূমিসেবা ডিজিটাইজেশন কার্যক্রমে ডাটা নিরাপত্তাকে অত্যন্ত গুরুত্বসহকারে গ্রহণ করা হয় এবং এর পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা শুরু থেকেই বিদ্যমান।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব
আজমিরীগঞ্জে তিন মোটরসাইকেলের মুখো*মুখি সংঘ*র্ষে নি*হ*ত ৩
নাগরিক সমস্যার সমাধানে পর্যায়ক্রমে কার্যকর উদ্যোগ নেওয়া হবে: সিসিক প্রশাসক
বিএনপির ১৭ বছরের আ*ন্দোলনের ফল জুলাই গণঅ*ভ্যুত্থান’ - এমপি এমরান চৌধুরী
এই বাংলাদেশ সবার, সম্প্রীতির ঐতিহ্য অটুট থাকবে’ - মন্ত্রী আরিফুল হক
সুনামগঞ্জে ৫০ লাখ টাকার ভা'রতীয় শাড়ির চালান জ'ব্দ
সিলেটসহ ৮ অঞ্চলে ঝ'ড়-বৃষ্টির আভাস
অবিশ্বাস্য প্রত্যাবর্তনে ইংল্যান্ডকে হারিয়ে টানা দ্বিতীয়বার বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা
ঝোপঝাড়ে ঢেকে যাচ্ছে সিলেট-জকিগঞ্জ সড়ক
দারিদ্রতা যেন কোনো শিশুর শিক্ষাজীবনের প্রতিবন্ধক না হয়- আব্দুল কাইয়ুম চৌধুরী