সুনামগঞ্জে বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের মামলায় বৃদ্ধ কারাগারে
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১০:২৩ AM

সুনামগঞ্জে বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের মামলায় বৃদ্ধ কারাগারে

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৫/০৭/২০২৩ ০১:৩৫:২৮ AM

সুনামগঞ্জে বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের মামলায় বৃদ্ধ কারাগারে

প্রতীকী ছবি


সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় বুদ্ধিপ্রতিবন্ধী এক কিশোরীকে (১৭) ধর্ষণের অভিযোগে ষাটোর্ধ্ব এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার কিশোরীর মায়ের করা মামলায় আবদুন নূর (৬৫) নামের ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। শনিবার (১৫ জুলাই) তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

মামলার এজাহার সূত্রে ও পুলিশের সঙ্গে কথা বলে জানা গেছে, দরিদ্র পরিবারের বুদ্ধিপ্রতিবন্ধী ওই কিশোরীকে নানা কৌশলে একাধিকবার ধর্ষণ করেন প্রতিবেশী বৃদ্ধ আবদুন নূর। এতে ওই ছাত্রী অন্তঃসত্ত্বা হয়ে পড়লে বিষয়টি জানাজানি হয়। এ ঘটনায় কিশোরীর মা বাদী হয়ে গতকাল জগন্নাথপুর থানায় মামলা করেন। এরপর ধর্ষণের অভিযোগে নিজ বাড়ি থেকে আবদুন নূরকে গ্রেপ্তার করে পুলিশ।

ভুক্তভোগী ছাত্রীর মা প্রথম আলোকে বলেন, তাঁর স্বামী প্যারালাইসিসে আক্রান্ত হয়ে কর্মক্ষমতা হারিয়ে বাড়িতে থাকেন। এ জন্য তিনি অন্যের বাড়িতে কাজ করে সংসার চালাচ্ছেন। এ সুযোগে আবদুন নূর তাঁদের বাড়িতে এসে তাঁর মেয়েকে ধর্ষণ করেন এবং ঘটনাটি কাউকে না জানাতে ভয়ভীতি দেখান। মেয়ের শারীরিক পরিবর্তন দেখে তাঁকে জিজ্ঞেস করলে সে জানায়, আবদুন নূর তাকে একাধিকবার ধর্ষণ করেছেন। পরে স্বাস্থ্য পরীক্ষার মাধ্যমে জানতে পারেন, তাঁর মেয়ে এখন পাঁচ মাসের অন্তঃসত্ত্বা। নিরুপায় হয়ে তিনি আইনের আশ্রয় নিয়েছেন।

জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মিজানুর রহমান বলেন, এ ঘটনায় মামলার পর আসামিকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব
আজমিরীগঞ্জে তিন মোটরসাইকেলের মুখো*মুখি সংঘ*র্ষে নি*হ*ত ৩
নাগরিক সমস্যার সমাধানে পর্যায়ক্রমে কার্যকর উদ্যোগ নেওয়া হবে: সিসিক প্রশাসক
বিএনপির ১৭ বছরের আ*ন্দোলনের ফল জুলাই গণঅ*ভ্যুত্থান’ - এমপি এমরান চৌধুরী
এই বাংলাদেশ সবার, সম্প্রীতির ঐতিহ্য অটুট থাকবে’ - মন্ত্রী আরিফুল হক
সুনামগঞ্জে ৫০ লাখ টাকার ভা'রতীয় শাড়ির চালান জ'ব্দ
সিলেটসহ ৮ অঞ্চলে ঝ'ড়-বৃষ্টির আভাস
অবিশ্বাস্য প্রত্যাবর্তনে ইংল্যান্ডকে হারিয়ে টানা দ্বিতীয়বার বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা
ঝোপঝাড়ে ঢেকে যাচ্ছে সিলেট-জকিগঞ্জ সড়ক
দারিদ্রতা যেন কোনো শিশুর শিক্ষাজীবনের প্রতিবন্ধক না হয়- আব্দুল কাইয়ুম চৌধুরী