ছাতকে পিকআপ ভর্তি ভারতীয় পণ্যসহ আটক ২
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১০:২৪ AM

ছাতকে পিকআপ ভর্তি ভারতীয় পণ্যসহ আটক ২

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৫/০৭/২০২৩ ০৫:০৮:০০ AM

ছাতকে পিকআপ ভর্তি ভারতীয় পণ্যসহ আটক ২

ছবি সংগৃহীত


ছাতকের ধারন বাজার এলাকায় জয়কলস হাইওয়ে পুলিশ অভিযান চালিয়ে একটি পিকআপ ভ্যান থেকে ভারতীয় পণ্যসহ ২ চোরাকারবারিকে আটক করেছে। ভারতীয় অবৈধ পণ্যবাহী গাড়ীটিও জব্দ করা হয়েছে।

শনিবার (১৫ জুলাই) সকালে সিলেট-সুনামগঞ্জ সড়কের ধারন বাজার এলাকায় জয়কলস হাইওয়ে থানার ওসি মোহাম্মদ সেলিমের নেতৃত্বে অভিযান চালিয়ে ভারতীয় পণ্য ভর্তি একটি পিকআপ ভ্যান ও  ২ চোরাকারবারিকে আটক করা হয়। আটকের সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো.  ইসলাম উদ্দিন ও ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। 

আটক পিকআপ ভ্যান (ঢাকা মেট্রো-১৫-০১৯৯) থেকে ভারতীয় অবৈধ পণ্য শাড়ী, কসমেটিকস, কাবেরি মেহেদী, সাবান, ফুসকাসহ প্রায় ২০ লক্ষ টাকা মুল্যের মালামাল উদ্ধার করা হয়। এ সময় চোরাকারবারি মো. সুজন (৩০) ও আহমদ আলী (২২) কে আটক করেছে পুলিশ।

জয়কলস হাইওয়ে থানার ওসি মোহাম্মদ সেলিম জানান গোপন সংবাদের ভিত্তিতে সকাল ৭টার দিকে এসআই মো. ইউনুস আলী, এসআই মো. সালাম মিয়া ও নায়েক আমির হামজা ভারতীয়  মালামালসহ পিকআপ ভ্যান ও সুনামগঞ্জ সদরের ওয়েজখালী এলাকার ফারুক মিয়ার পুত্র  মো. সুজন ও মদনপুর গ্রামের আব্দুল মনাফ'র  পুত্র আহমদ আলীকে আটক করা হয়। 

পিক আপ ভ্যান থেকে প্রায় ২০ লক্ষ টাকা মুল্যের ভারতীয় মালামাল উদ্ধার করে আটক ২ জনকে থানাপুলিশে সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি মামলাও দায়ের করা হয়েছে।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব
আজমিরীগঞ্জে তিন মোটরসাইকেলের মুখো*মুখি সংঘ*র্ষে নি*হ*ত ৩
নাগরিক সমস্যার সমাধানে পর্যায়ক্রমে কার্যকর উদ্যোগ নেওয়া হবে: সিসিক প্রশাসক
বিএনপির ১৭ বছরের আ*ন্দোলনের ফল জুলাই গণঅ*ভ্যুত্থান’ - এমপি এমরান চৌধুরী
এই বাংলাদেশ সবার, সম্প্রীতির ঐতিহ্য অটুট থাকবে’ - মন্ত্রী আরিফুল হক
সুনামগঞ্জে ৫০ লাখ টাকার ভা'রতীয় শাড়ির চালান জ'ব্দ
সিলেটসহ ৮ অঞ্চলে ঝ'ড়-বৃষ্টির আভাস
অবিশ্বাস্য প্রত্যাবর্তনে ইংল্যান্ডকে হারিয়ে টানা দ্বিতীয়বার বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা
ঝোপঝাড়ে ঢেকে যাচ্ছে সিলেট-জকিগঞ্জ সড়ক
দারিদ্রতা যেন কোনো শিশুর শিক্ষাজীবনের প্রতিবন্ধক না হয়- আব্দুল কাইয়ুম চৌধুরী