ছবি সংগৃহীত
সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় স্বেচ্ছাসেবকলীগের সদস্য সংগ্রহ ও বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে শনিবার সকালে সাচনা বাজার আওয়ামীলীগ কার্যালয়ে সদস্য সংগ্রহের উদ্ভোধন করেন জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মো: সুয়েব চৌধুরী। প্রধান অতিথি হিসাবে বক্তব্য দেন সুনামগঞ্জ -১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন। প্রধান অতিথির বক্তব্যে এমপি রতন বলেন, সংগঠনকে শক্তিশালী করার লক্ষে সদস্য সংগ্রহ কার্যক্রম শুরু করেছেন উপজেলা স্বেচ্ছাসেবকলীগ। প্রধান মন্ত্রীর শেখ হাসিনার নেতৃত্বে দেশ এখন ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশের পথে এগিয়ে যাচ্ছে। স্বেচ্ছাসেবকলীগের নেতাকর্মীরা হবে প্রধান মন্ত্রীর বিশস্থ ভ্যানগার্ড। এই সংগঠনের প্রতিটি নেতাকর্মী সেবকের ভূমিকা পালন করতে হবে। প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনা নিজেই বলেন আমি শাসক নই, জনগনের সেবক। তাকে অনুস্বরন করে প্রতিটি নেতাকর্মী কাজ করতে হবে। তিনি আরো বলেন, মাননীয় প্রধান মন্ত্রীর হাতকে শক্তিশালী করতে আওয়ামীলীগ সহ সকল অঙ্গ সংগঠন এক যুগে কাজ করতে হবে। আমি বিশ্বাস করি দেশের বিরুদ্ধে অপতৎপরতা, জঙ্গীবাদ, সন্ত্রাস ও সাম্প্রদায়ীকতা প্রতিহত করে স্বেচ্ছাসেবকলীগের নেত্রীবৃন্দ অগ্রনী ভূমিকা পালন করবে। আওয়ামীলীগ যখনই ক্ষমতায় এসেছে তখনই দেশের উন্নয়ন হয়েছে। আওয়ামীলীগ দেশের মাটি ও মানুষের উন্নয়নে কাজ করে। তাই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আওয়ামীলীগকে আবারও ক্ষমতায় আনতে হবে।
জামালগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য সংগ্রহ ও বর্ধিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আনফর আলী টুকু। সাধারন সম্পাদক আমান উল্লাহ আমানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য দেন সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি রেজাউল করিম শামীম, সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক জুবায়ের আহম্মদ অপু, স্বেচ্ছাসেবকলীগ কেন্দ্রীয় কমিটির উপপানি বিষয়ক সম্পাদক জামিল আহমদ, জাতীয় পরিষদের সদস্য এড: একে এম শরীফ উদ্দিন, জামালগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোহাম্মদ আলী, সাধারণ সম্পাদক এম নবী হোসেন প্রমুখ।
জৈন্তাবার্তা/এমকে




