বন্ধ ঘরে মিললো কিশোরীর মরদেহ
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১০:২৪ AM

বন্ধ ঘরে মিললো কিশোরীর মরদেহ

দোয়ারাবাজার প্রতিনিধি

প্রকাশিত: ২৫/০৭/২০২৩ ০৯:০৯:১৯ AM

বন্ধ ঘরে মিললো কিশোরীর মরদেহ

প্রতীকী ছবি


সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় পল্লীতে শারমিনা নাসরিন অপি (১৮) নামের এক কিশোরীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (২৫ জুলাই) দুপুরে উপজেলার মান্নারগাও ইউনিয়নের আজমপুর গ্রামে ঘটনাটি ঘটে। নিহত শারমিনা নাসরিন অপি ইউনিয়নের আজমপুর গ্রামের জায়ফর আলীর মেয়ে। বিষয়টি নিশ্চিত করেছেন দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) দেবদুলাল ধর।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পিতার বসতঘরের দরজা বন্ধ করে সবার অগোচরে শাড়ি দিয়ে সিলিং ফ্যানের সাথে গলায় ফাঁস দেয় শারমিনা নাসরিন অপি। পরে নিহতের পরিবারের সদস্যরা ঘরের দরজা বন্ধ দেখে ডাকাডাকির পর ভেতর থেকে কোনো সাড়াশব্দ না পেয়ে ভেন্টিলেটর দিয়ে দেখতে পান অপি ফাঁস লাগিয়েছে। তাৎক্ষণিক ঘরের দরজা ভেঙে তাকে উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এম সি



শীর্ষ সংবাদ:

সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব
আজমিরীগঞ্জে তিন মোটরসাইকেলের মুখো*মুখি সংঘ*র্ষে নি*হ*ত ৩
নাগরিক সমস্যার সমাধানে পর্যায়ক্রমে কার্যকর উদ্যোগ নেওয়া হবে: সিসিক প্রশাসক
বিএনপির ১৭ বছরের আ*ন্দোলনের ফল জুলাই গণঅ*ভ্যুত্থান’ - এমপি এমরান চৌধুরী
এই বাংলাদেশ সবার, সম্প্রীতির ঐতিহ্য অটুট থাকবে’ - মন্ত্রী আরিফুল হক
সুনামগঞ্জে ৫০ লাখ টাকার ভা'রতীয় শাড়ির চালান জ'ব্দ
সিলেটসহ ৮ অঞ্চলে ঝ'ড়-বৃষ্টির আভাস
অবিশ্বাস্য প্রত্যাবর্তনে ইংল্যান্ডকে হারিয়ে টানা দ্বিতীয়বার বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা
ঝোপঝাড়ে ঢেকে যাচ্ছে সিলেট-জকিগঞ্জ সড়ক
দারিদ্রতা যেন কোনো শিশুর শিক্ষাজীবনের প্রতিবন্ধক না হয়- আব্দুল কাইয়ুম চৌধুরী