শাল্লায় নৌকায় মিললো ৭৫ বস্তা অবৈধ চিনি
শনিবার, ০২ মে ২০২৬, ১০:২৭ AM

শাল্লায় নৌকায় মিললো ৭৫ বস্তা অবৈধ চিনি

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২৬/০৭/২০২৩ ০৯:৩৭:৫৮ AM

শাল্লায় নৌকায় মিললো ৭৫ বস্তা অবৈধ চিনি

ছবি: সংগৃহীত


সুনামগঞ্জের শাল্লা উপজেলায় ৭৫ বস্তা অবৈধ চিনি জব্দ করা হয়েছে। আজ বুধবার (২৬জুলাই) দুপুরে সাতপাড়া বাজার থেকে যাত্রীবাহী একটি স্টিল বডি নৌকা থেকে এসব অবৈধ চিনি জব্দ করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু তালেব।

জানা যায়, দিরাই উপজেলার শ্যামারচর বাজার থেকে ওই যাত্রীবাহী ষ্টীল বডির নৌকাটি সকালে আজমিরিগঞ্জ উপজেলায় যাত্রীসহ ৭৫ বস্তা চিনি নিয়ে যাচ্ছিল। এসময় গোপন সংবাদের ভিত্তিতে শাল্লা উপজেলার সাতপাড়া বাজারে নৌকাটি আসলে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু তালেবের নেতৃত্বে ওই নৌকা থেকে এসব অবৈধ চিনি জব্দ করে নিয়ে আসা হয় শাল্লা উপজেলায়। তবে ৭৫ বস্তা চিনি জব্দ করা হলেও কাউকে আটক করা সম্ভব হয়নি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু তালেব  বলেন,৭৫বস্তা চিনি জব্দ করা হয়েছে। এখনও মালিক পাইনি। আমাদের অনুসন্ধান চলতেছে। নৌকায় যাত্রী থাকায় নৌকাটি আটক করা হয়নি। তাছাড়া নৌকার চালকরা এসব চিনির বস্তার বিষয়ে কিছুই বলতে পারেনি। চিনি গুলো জব্দ করে রাখা হয়েছে এর পরে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এম সি