স্কুলছাত্রী রাজনার ‘প্রাণনাশে’ চাচাতো ভাই ও চাচী গ্রেফতার
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১০:২৪ AM

স্কুলছাত্রী রাজনার ‘প্রাণনাশে’ চাচাতো ভাই ও চাচী গ্রেফতার

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৭/০৭/২০২৩ ০৭:৩৪:৪৫ AM

স্কুলছাত্রী রাজনার ‘প্রাণনাশে’ চাচাতো ভাই ও চাচী গ্রেফতার

ছবি: সংগৃহীত


সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পাথারিয়ার সুরমা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের সপ্তম শ্রেণির শিক্ষার্থী রাজনা হত্যায় জড়িত সন্দেহে তার আপন চাচাতো ভাই সালমান ও চাচী খাইরুন নেছাকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৭ জুলাই) তাদেরকে গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করেছে পুলিশ। এরআগে গতকাল বুধবার সন্ধ্যায় হত্যায় জড়িত সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে থানায় নিয়ে আসে পুলিশ। আজ তাদের গ্রেফতার দেখানো হলো।

এব্যাপারে শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদ চৌধুরী বলেন, রাজনা হত্যায় জড়িত সন্দেহে তার আপন চাচাতো ভাই সালমান ও চাচী খাইরুন নেছাকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে।

উল্লেখ্য, গত ২২ জুলাই সন্ধ্যায় শান্তিগঞ্জ উপজেলার পাথারিয়া গ্রামের শরীফপুর তালুকদার বাড়ী সংলগ্ন গ্রাম্য রাস্তার পাশ থেকে পাথারিয়া গ্রামের ইসরাইল মিয়ার মেয়ে রাজনা বেগম (১৬) নামের ওই স্কুলছাত্রীর বস্তাবন্দি লাশ উদ্ধার করে পুলিশ।


এম সি



শীর্ষ সংবাদ:

সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব
আজমিরীগঞ্জে তিন মোটরসাইকেলের মুখো*মুখি সংঘ*র্ষে নি*হ*ত ৩
নাগরিক সমস্যার সমাধানে পর্যায়ক্রমে কার্যকর উদ্যোগ নেওয়া হবে: সিসিক প্রশাসক
বিএনপির ১৭ বছরের আ*ন্দোলনের ফল জুলাই গণঅ*ভ্যুত্থান’ - এমপি এমরান চৌধুরী
এই বাংলাদেশ সবার, সম্প্রীতির ঐতিহ্য অটুট থাকবে’ - মন্ত্রী আরিফুল হক
সুনামগঞ্জে ৫০ লাখ টাকার ভা'রতীয় শাড়ির চালান জ'ব্দ
সিলেটসহ ৮ অঞ্চলে ঝ'ড়-বৃষ্টির আভাস
অবিশ্বাস্য প্রত্যাবর্তনে ইংল্যান্ডকে হারিয়ে টানা দ্বিতীয়বার বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা
ঝোপঝাড়ে ঢেকে যাচ্ছে সিলেট-জকিগঞ্জ সড়ক
দারিদ্রতা যেন কোনো শিশুর শিক্ষাজীবনের প্রতিবন্ধক না হয়- আব্দুল কাইয়ুম চৌধুরী