ধর্মপাশা বিদ্যুৎস্পৃষ্টে যুবকের প্রাণহানি
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১০:২৩ AM

ধর্মপাশা বিদ্যুৎস্পৃষ্টে যুবকের প্রাণহানি

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৭/০৭/২০২৩ ০৭:৫১:৪২ AM

 ধর্মপাশা বিদ্যুৎস্পৃষ্টে যুবকের প্রাণহানি

ছবি: সংগৃহীত


সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে ব্যাটারিচালিত অটোরিকশাচালকের মৃত্যু হয়েছে। বুধবার (২৬ জুলাই) দিনরাত সোয়া ১২টার দিকে উপজেলার পাইকুরাটি ইউনিয়নের চকিয়াচাপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

বিদ্যুৎস্পৃষ্টে অটোচালকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন পাইকুরাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজাম্মেল হক। মারা যাওয়া অটোচালকের নাম হারেছ মিয়া (২৫)। তিনি উপজেলার পাইকুরাটি ইউনিয়নের বালিজুড়ী গ্রামের আবদুল গণির ছেলে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, হারেছ মিয়া পাশের চকিয়াচাপুর গ্রামে এক স্বজনের বাড়িতে তার অটোরিকশাটি গতকাল রাত সাড়ে ১০টার দিকে চার্জে দেন। রাত সোয়া ১২টার দিকে অটোরিকশাটি চার্জ হচ্ছে কি না, তা দেখতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন। স্থানীয় লোকজন হারেছকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান মুঠোফোনে জানান,  ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

এম সি



শীর্ষ সংবাদ:

সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব
আজমিরীগঞ্জে তিন মোটরসাইকেলের মুখো*মুখি সংঘ*র্ষে নি*হ*ত ৩
নাগরিক সমস্যার সমাধানে পর্যায়ক্রমে কার্যকর উদ্যোগ নেওয়া হবে: সিসিক প্রশাসক
বিএনপির ১৭ বছরের আ*ন্দোলনের ফল জুলাই গণঅ*ভ্যুত্থান’ - এমপি এমরান চৌধুরী
এই বাংলাদেশ সবার, সম্প্রীতির ঐতিহ্য অটুট থাকবে’ - মন্ত্রী আরিফুল হক
সুনামগঞ্জে ৫০ লাখ টাকার ভা'রতীয় শাড়ির চালান জ'ব্দ
সিলেটসহ ৮ অঞ্চলে ঝ'ড়-বৃষ্টির আভাস
অবিশ্বাস্য প্রত্যাবর্তনে ইংল্যান্ডকে হারিয়ে টানা দ্বিতীয়বার বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা
ঝোপঝাড়ে ঢেকে যাচ্ছে সিলেট-জকিগঞ্জ সড়ক
দারিদ্রতা যেন কোনো শিশুর শিক্ষাজীবনের প্রতিবন্ধক না হয়- আব্দুল কাইয়ুম চৌধুরী