টাঙ্গুয়ার হাওরে আসা বুয়েটের ৩১ শিক্ষার্থীসহ গ্রেপ্তার ৩৪
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১১:১৩ AM

টাঙ্গুয়ার হাওরে আসা বুয়েটের ৩১ শিক্ষার্থীসহ গ্রেপ্তার ৩৪

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ৩১/০৭/২০২৩ ০৭:৩৮:১০ AM

টাঙ্গুয়ার হাওরে আসা বুয়েটের ৩১ শিক্ষার্থীসহ গ্রেপ্তার ৩৪

ছবি: সংগৃহীত


সুনামগঞ্জের তাহিরপুরের টাঙ্গুয়ার হাওরে বেড়াতে আসা বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ৩১ শিক্ষার্থীসহ মোট ৩৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে সন্ত্রাস বিরোধী আইন ২০০৯ (সংশোধনী ২০১৩) এর বিভিন্ন ধারায় মামলা দিয়ে গ্রেপ্তারকৃতদের সোমবার (৩১ জুলাই) বিকেল ৫টার দিকে আদালতে পাঠানো হয়।
তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ ইখতিয়ার হোসেন এতথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, তাহিরপুর উপজেলা বাজারের নৌকাঘাট থেকে গতকাল রোববার সকালে একটি নৌকা নিয়ে বুয়েটের ৩১ জনসহ মোট ৩৪ শিক্ষার্থী ঘুরতে যান টাঙ্গুয়ার হাওরে। বেড়ানোর এক পর্যায়ে দুপুরের দিকে পাটলাই নদী দিয়ে ট্যাকেরঘাট পর্যটন এলাকায় যাওয়ার পথে নতুনবাজারের সামনে নৌকাটিকে আটক করে পুলিশের দুটি স্পিডবোট। এসময় নৌকাটির চালক আহাদুল মিয়া, মুহাদ্দিস মিয়া এবং ৩৪ শিক্ষার্থীকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।

সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার আবু সাঈদ বলেন, তাহিরপুর থানা উত্তর ইউনিয়নে দুধের আউটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের পাটলাই নদীর পাড়ে জৈনক শহিদুলের নৌকা থেকে বুয়েটের ৩১ জনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যায়নরত ৩৪ জনকে গ্রেপ্তার করা হয়। সন্ত্রাস বিরোধী আইন ২০০৯ (সংশোধনী ২০১৩) এর বিভিন্ন ধারায় তাহিরপুর থানার এসআই রাশেদুল কবির বাদী হয়ে মামলা করেন গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে। নৌকার মাঝিকে সাক্ষী রাখা হয়েছে।

তাহিরপুর থানার ওসি সৈয়দ ইখতিয়ার হোসেন জানান, মামলা দায়েরের পর আজ বিকেলে আসামিদের আদালতে পাঠানো হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিরা দেশ বিরোধী ষড়যন্ত্র করতে টাঙ্গুয়ার হাওরে আসেন। তাদের গতিবিধি সন্দেহ হলে পুলিশ ওই শিক্ষার্থীদের গ্রেপ্তার করে।

এম সি



শীর্ষ সংবাদ:

সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব
আজমিরীগঞ্জে তিন মোটরসাইকেলের মুখো*মুখি সংঘ*র্ষে নি*হ*ত ৩
নাগরিক সমস্যার সমাধানে পর্যায়ক্রমে কার্যকর উদ্যোগ নেওয়া হবে: সিসিক প্রশাসক
বিএনপির ১৭ বছরের আ*ন্দোলনের ফল জুলাই গণঅ*ভ্যুত্থান’ - এমপি এমরান চৌধুরী
এই বাংলাদেশ সবার, সম্প্রীতির ঐতিহ্য অটুট থাকবে’ - মন্ত্রী আরিফুল হক
সুনামগঞ্জে ৫০ লাখ টাকার ভা'রতীয় শাড়ির চালান জ'ব্দ
সিলেটসহ ৮ অঞ্চলে ঝ'ড়-বৃষ্টির আভাস
অবিশ্বাস্য প্রত্যাবর্তনে ইংল্যান্ডকে হারিয়ে টানা দ্বিতীয়বার বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা
ঝোপঝাড়ে ঢেকে যাচ্ছে সিলেট-জকিগঞ্জ সড়ক
দারিদ্রতা যেন কোনো শিশুর শিক্ষাজীবনের প্রতিবন্ধক না হয়- আব্দুল কাইয়ুম চৌধুরী