সুনামগঞ্জে কারাগার থেকে মুক্তি পেলেন বুয়েট শিক্ষার্থীরা
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১১:১২ AM

সুনামগঞ্জে কারাগার থেকে মুক্তি পেলেন বুয়েট শিক্ষার্থীরা

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ০৩/০৮/২০২৩ ১২:৫৩:১৩ PM

সুনামগঞ্জে কারাগার থেকে মুক্তি পেলেন বুয়েট শিক্ষার্থীরা

ছবি : নিজস্ব


সুনামগঞ্জে টাঙ্গুয়ার হাওরে ঘুরতে গিয়ে গ্রেপ্তার হওয়া বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটের ৩১ শিক্ষার্থীসহ ৩২ জন জামিনে কারামুক্তি পেয়েছেন। বুধবার (২ আগস্ট) রাত ১০টায় সুনামগঞ্জ জেলা কারাগার থেকে তারা মুক্তি পান।

এর আগে বুধবার দুপুর ১টায় সুনামগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোহাম্মদ ফারহান সাদিকের আদালত তাদের জামিন মঞ্জুর করেন।

গ্রেপ্তারকৃত আরও দুজন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তাদের জামিন আবেদন শিশু আদালতে বৃহস্পতিবার শুনানি হওয়ার কথা রয়েছে।

বুয়েটের শিক্ষার্থী ফাহিমের মামা মনোয়ার হোসেন জামিন পরবর্তী প্রতিক্রিয়ায় বলেন, আমাদের সন্তানদের জামিন হয়েছে এতে আমরা খুশি। আমরা চাই, উক্ত মামলা থেকে আমাদের নিরীহ-নিরপরাধ সন্তানদের যেন দ্রুত রেহাই দেওয়া হয়।

বুয়েটের অপর শিক্ষার্থী আব্দুল বাবির বাবা মোহাম্মদ মতিউর রহমান বলেন, জামিনে মুক্তির আদেশে আমরা আদালতের প্রতি সন্তুষ্ট। তিনি বলেন, আমাদের ছেলেরা হাওরে এসেছিল ঘুরতে। এখানে তারা কোনো অপরাধ করেনি। আমরা আশা করি, আদালত এ মামলা থেকে দ্রুত  আমাদের সন্তানদের অব্যাহতি দেবেন।

পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানা গেছে, সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা বাজারের নৌকাঘাট থেকে রোববার সকালে একটি নৌকা নিয়ে বুয়েটের ৩১ জনসহ মোট ৩২ শিক্ষার্থী ঘুরতে যান টাঙ্গুয়ার হাওরে। বেড়ানোর একপর্যায়ে দুপুরের দিকে পাটলাই নদী দিয়ে ট্যাকেরঘাট পর্যটন এলাকায় যাওয়ার পথে নতুন বাজারের সামনে নৌকাটি আটক করে পুলিশের দুটি স্পিডবোট। এসব শিক্ষার্থীসহ ৩৪ জনকে থানায় নিয়ে যায় পুলিশ। পরে সোমবার তাহিরপুর থানার এসআই মো. রাশেদুল কবির বাদী হয়ে তাহিরপুর থানায় সন্ত্রাসবিরোধী আইনের বিভিন্ন ধারায় মামলা করেন। বুয়েটের ওই শিক্ষার্থীরা জামায়াত-শিবিরের রাজনীতির সঙ্গে সরাসরি সম্পৃক্ত এবং গোপনে মিটিং করতেই টাঙ্গুয়ার হাওরে এসেছিলেন বলে অভিযোগ করেছে পুলিশ।

এম সি



শীর্ষ সংবাদ:

সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব
আজমিরীগঞ্জে তিন মোটরসাইকেলের মুখো*মুখি সংঘ*র্ষে নি*হ*ত ৩
নাগরিক সমস্যার সমাধানে পর্যায়ক্রমে কার্যকর উদ্যোগ নেওয়া হবে: সিসিক প্রশাসক
বিএনপির ১৭ বছরের আ*ন্দোলনের ফল জুলাই গণঅ*ভ্যুত্থান’ - এমপি এমরান চৌধুরী
এই বাংলাদেশ সবার, সম্প্রীতির ঐতিহ্য অটুট থাকবে’ - মন্ত্রী আরিফুল হক
সুনামগঞ্জে ৫০ লাখ টাকার ভা'রতীয় শাড়ির চালান জ'ব্দ
সিলেটসহ ৮ অঞ্চলে ঝ'ড়-বৃষ্টির আভাস
অবিশ্বাস্য প্রত্যাবর্তনে ইংল্যান্ডকে হারিয়ে টানা দ্বিতীয়বার বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা
ঝোপঝাড়ে ঢেকে যাচ্ছে সিলেট-জকিগঞ্জ সড়ক
দারিদ্রতা যেন কোনো শিশুর শিক্ষাজীবনের প্রতিবন্ধক না হয়- আব্দুল কাইয়ুম চৌধুরী