বুয়েটের শিক্ষার্থীদের সঙ্গে গ্রেপ্তার দুই কিশোরের জামিন মঞ্জুর
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১১:১২ AM

বুয়েটের শিক্ষার্থীদের সঙ্গে গ্রেপ্তার দুই কিশোরের জামিন মঞ্জুর

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৩/০৮/২০২৩ ০৫:২৬:৪০ AM

বুয়েটের শিক্ষার্থীদের সঙ্গে গ্রেপ্তার দুই কিশোরের জামিন মঞ্জুর

ছবি: সংগৃহীত


সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ২৪ শিক্ষার্থীর সঙ্গে গ্রেপ্তার দুই কিশোরের জামিন দিয়েছেন আদালত। আজ (৩ আগস্ট) দুপুরে শুনানি শেষে সুনামগঞ্জের শিশু আদালতের বিচারক মো. জাকির হোসেন তাদের জামিন মঞ্জুর করেন।

এই দুজনের বয়স ১৮ বছরের কম হওয়ায় গ্রেপ্তারের পর তাদের কিশোর সংশোধনাগারে পাঠানো হয়েছিল। এরা এবার এসএসসি পাস করেছে। আসামিপক্ষের আইনজীবী কাজী মহিউদ্দিন বাবর জামিন মঞ্জুরের বিষয়টি নিশ্চিত করেছেন।

সরকারের বিরুদ্ধে ‘গোপন ষড়যন্ত্র ও জননিরাপত্তা বিঘ্নিত করার আশঙ্কায়’ গত রোববার বিকেলে টাঙ্গুয়ার হাওর থেকে ৩৪ জনকে আটক করা হয়। পরদিন বিকেলে পুলিশ বাদী হয়ে তাঁদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে তাহিরপুর থানায় একটি মামলা করে। এ মামলায় গ্রেপ্তার দেখিয়ে সোমবার বিকেলে তাঁদের আদালতে হাজির করলে বিচারক ৩২ জনকে কারাগারে এবং ২ জন কিশোর হওয়ায় তাদের কিশোর সংশোধনাগারে পাঠানোর আদেশ দেন।

আদালত সূত্রে জানা গেছে, গতকাল বুধবার ( ০২ আগস্ট ) সুনামগঞ্জের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ফারহান সাদিকের আদালতে গ্রেপ্তার ৩৪ জনের জামিনের আবেদন করা হয়। বিচারক ৩২ জনের জামিন মঞ্জুর করেন। দুজন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তাদের জামিন আবেদন শিশু আদালতে পাঠনোর আদেশ দেন তিনি। কিন্তু গতকাল নথি শিশু আদালতে পৌঁছাতে বিলম্ব হওয়ায় জামিন শুনানি হয়নি। আজ জামিন শুনানি শেষে আদালতের বিচারক তাদের জামিন মঞ্জুর করেন

জৈন্তা বার্তা/ S/N



শীর্ষ সংবাদ:

সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব
আজমিরীগঞ্জে তিন মোটরসাইকেলের মুখো*মুখি সংঘ*র্ষে নি*হ*ত ৩
নাগরিক সমস্যার সমাধানে পর্যায়ক্রমে কার্যকর উদ্যোগ নেওয়া হবে: সিসিক প্রশাসক
বিএনপির ১৭ বছরের আ*ন্দোলনের ফল জুলাই গণঅ*ভ্যুত্থান’ - এমপি এমরান চৌধুরী
এই বাংলাদেশ সবার, সম্প্রীতির ঐতিহ্য অটুট থাকবে’ - মন্ত্রী আরিফুল হক
সুনামগঞ্জে ৫০ লাখ টাকার ভা'রতীয় শাড়ির চালান জ'ব্দ
সিলেটসহ ৮ অঞ্চলে ঝ'ড়-বৃষ্টির আভাস
অবিশ্বাস্য প্রত্যাবর্তনে ইংল্যান্ডকে হারিয়ে টানা দ্বিতীয়বার বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা
ঝোপঝাড়ে ঢেকে যাচ্ছে সিলেট-জকিগঞ্জ সড়ক
দারিদ্রতা যেন কোনো শিশুর শিক্ষাজীবনের প্রতিবন্ধক না হয়- আব্দুল কাইয়ুম চৌধুরী