তাহিরপুরে জাদুকাটা নদীতে নৌকা ডুবে শ্রমিকের মৃত্যু
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১১:১২ AM

তাহিরপুরে জাদুকাটা নদীতে নৌকা ডুবে শ্রমিকের মৃত্যু

তাহিরপুর প্রতিনিধি

প্রকাশিত: ০৩/০৮/২০২৩ ০৭:১৮:১২ AM

তাহিরপুরে জাদুকাটা নদীতে নৌকা ডুবে শ্রমিকের মৃত্যু

ছবি: সংগৃহীত


সুনামগঞ্জের তাহিরপুরের সীমান্তবর্তী যাদুকাটা নদীর ভারত সীমান্ত থেকে পাথর আনতে গিয়ে পানিতে ডুবে আবুল হাসেম (৩২) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত শ্রমিক উপজেলার বাদাঘাট ইউনিয়নের সাহিদাবাদ গ্রামের মোহাম্মদ আলীর ছেলে। বিষয়টি নিশ্চিত করে তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ ইফতেখার হোসেন ।

বৃহস্পতিবার (৩ আগস্ট) ভোরে প্রবল বাতাসের তোড়ে বারকি নৌকাটি ডুবে এ ঘটনা ঘটে। পরে ভোর সাড়ে চারটার দিকে স্থানীয়দের সহযোগিতায় তার মরদেহ উদ্ধার করা হয়। বিজিবি বলছেন, তিনজন শ্রমিক একটি বারকি নৌকায় ছিল। তাদের মধ্যে সাঁতার না জানার কারণে শ্রমিক আবুল হাসেম পানিতে ডুবে মারা যান।

পাথর শ্রমিক আজিজুল বলেন, ভোররাতে বাতাসের সঙ্গে খুব বৃষ্টি হচ্ছিল। একপর্যায়ে বারকি নৌকাটি ডুবে যায়। আমরা সাঁতরে তীরে উঠলেও আবুল হাসেম পানিতে তলিয়ে যায়।

লাউড়েরগড় বিজিবি ক্যাম্প কমান্ডার নায়ক সুবেদার খন্দকার রায়হান বলেন, বাংলাদেশ-ভারত সীমান্তের বাংলাদেশ অংশের ৪’শ গজ অভ্যন্তরে এ দুর্ঘটনা ঘটেছে।

এম সি



শীর্ষ সংবাদ:

সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব
আজমিরীগঞ্জে তিন মোটরসাইকেলের মুখো*মুখি সংঘ*র্ষে নি*হ*ত ৩
নাগরিক সমস্যার সমাধানে পর্যায়ক্রমে কার্যকর উদ্যোগ নেওয়া হবে: সিসিক প্রশাসক
বিএনপির ১৭ বছরের আ*ন্দোলনের ফল জুলাই গণঅ*ভ্যুত্থান’ - এমপি এমরান চৌধুরী
এই বাংলাদেশ সবার, সম্প্রীতির ঐতিহ্য অটুট থাকবে’ - মন্ত্রী আরিফুল হক
সুনামগঞ্জে ৫০ লাখ টাকার ভা'রতীয় শাড়ির চালান জ'ব্দ
সিলেটসহ ৮ অঞ্চলে ঝ'ড়-বৃষ্টির আভাস
অবিশ্বাস্য প্রত্যাবর্তনে ইংল্যান্ডকে হারিয়ে টানা দ্বিতীয়বার বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা
ঝোপঝাড়ে ঢেকে যাচ্ছে সিলেট-জকিগঞ্জ সড়ক
দারিদ্রতা যেন কোনো শিশুর শিক্ষাজীবনের প্রতিবন্ধক না হয়- আব্দুল কাইয়ুম চৌধুরী