সুদের টাকা জন্য এক অসহায় পরিবারের বাড়ি দখল করে রেখেছে সুদখোর
শনিবার, ০২ মে ২০২৬, ১১:৪১ AM

সুদের টাকা জন্য এক অসহায় পরিবারের বাড়ি দখল করে রেখেছে সুদখোর

জগন্নাথপুর প্রতিনিধি

প্রকাশিত: ০৩/০৮/২০২৩ ১১:৪৬:৫৮ AM

সুদের টাকা জন্য এক অসহায় পরিবারের বাড়ি দখল করে রেখেছে সুদখোর

ছবি: সংগৃহীত


সুনামগঞ্জের জগন্নাথপুরে ১১ মাস ধরে সুদের টাকা জন্য এক অসহায় পরিবারের বাড়ি দখল করে রেখেছে সুদখোর। অবশেষে জগন্নাথপুর থানার ওসি মিজানুর রহমানের হস্তক্ষেপে বাড়ীটি উদ্ধার করা হয়। উপজেলার কলকলিয়া ইউনিয়নের ঘুঙ্গিরগাঁও গ্রামে এই ঘটনা ঘটে।

সুদের’ টাকা পরিশোধ না করায় জোরপূর্বক বসতবাড়ী দখল করে ভূক্তভোগী পরিবারকে তাড়িয়ে দেওয়া হয়েছে এমন অভিযোগের ভিত্তিত্বে আজ বৃহস্পতিবার (৩ আগষ্ট) দখলকৃত বাড়ীটি উদ্ধার করে ভূক্তভোগি পরিবারের নিটক হস্তান্তর করে পুলিশ।

গত ২৪ জুলাই কলকলিয়া ইউনিয়নের ঘুঙ্গিয়ারগাঁও গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে সেলিম মিয়া সুদের টাকার জন্য বসত বাড়ি দখলের অভিযোগ এনে প্রতিবেশী ছাতক উপজেলার ভাতগাঁও ইউনিয়নের গোয়াসপুর গ্রামের রফিক মিয়ার বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন ভুক্তভোগী পরিবার জগন্নাথপুর থানায়।

অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ২০২১ সালে সেলিমের বাবা নুরুল ইসলাম ছেলেকে বিদেশ পাঠানো জন্য গোয়াসপুর গ্রামের সুদখোর  রফিক মিয়ার নিকট থেকে সুদে এক লাখ টাকা আনেন। পরে ধারাবাহিকভাবে নুরুল ইসলাম ওই টাকার সুদ বাবদ ৩ লাখ ৮০ হাজার টাকা রফিক মিয়াকে দেন। একপর্যায়ে গত ১১ মাস আগে সুদের লাভ আর দিতে না পারায় রফিক মিয়া তার দ্বিতীয় স্ত্রীর পরিবার নিয়ে নুরুল ইসলামের বাড়ি দখল করেন। এরপর থেকে রফিক মিয়া ওই বাড়িতে বসবাস আসছিল।এদিকে, চলতি বছরের ৪ জানুয়ারি নুরুল ইসলাম মারা যান।

নুরুল ইসলামের ছেলে সেলিম মিয়া বলেন, চলতি বছরের ৪ জুলাই আমার বাবা স্টোক করে মারা যান। তিনি মারা যাওয়া পর সুদখোর রফিক মিয়া দাবী করে বাবার নিকট ৬ লাখ টাকা পান। এ টাকা পরিশোধের জন্য তিনি অমানবিক মানসিক অত্যাচার করছিলেন আমাদের পরিবারকে সেলিমের অভিযোগের সুদের টাকা পরিশোধ না করায় আমার মাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়ে বসতবাড়ী দখল করে নেন রফিক মিয়া। ওই সময় আমি বাড়ীতে ছিলাম। এরপর থেকে মাকে নিয়ে অন্যস্থ ভাড়া বাসা নিয়ে অনেক কষ্টে দিনযাপন করছিলাম ।তিনি জানালেন, নিরুপায় হয়ে থানায় অভিযোগ দায়ের করার পর আজ জগন্নাথপুর থানা পুলিশ বাড়িটি উদ্ধার করে দিয়েছে।

জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন,সুদখোর বাড়ী দখল করে রেখেছে এমন অভিযোগ পেয়ে দু’পক্ষের সঙ্গে আলাপ আলোচনা করে বাড়ীটি উদ্ধার করে ভুক্তভোগী পরিবারের নিকট হস্তান্তর করেছি।

এম সি