সিলেটে ভলিবল প্রশিক্ষণ, সনদপত্র ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন

সিলেটে ভলিবল প্রশিক্ষণ, সনদপত্র ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৩/০৬/২০২৩ ১১:০০:৫৭ পূর্বাহ্ন

সিলেটে ভলিবল প্রশিক্ষণ, সনদপত্র ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন

ভলিবল প্রশিক্ষণ, সনদপত্র ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান


সিলেট জেলা ক্রীড়া অফিসের ব্যবস্থাপনায় কলাবাগান খেলার মাঠে ভলিবল প্রশিক্ষণ, সনদপত্র ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচী ২০২২-২৩ এর আওতায় সিলেট জেলা ক্রীড়া অফিস কর্তৃক আয়োজিত ভলিবল প্রশিক্ষণ, সনদপত্র ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান ৭ জুন ২০২৩ কলাবাগান খেলার মাঠে অনুষ্ঠিত হয়। উক্ত প্রশিক্ষণে বিভিন্ন একাডেমি ও ক্লাবের ৩০ জন বালক-বালিকা অংশগ্রহণ করে। প্রশিক্ষণার্থীদের মাঝে জেলা ক্রীড়া অফিসের ব্যবস্থাপনায় বিভিন্ন পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হয়। জেলা ক্রীড়া কর্মকর্তা মো. নূর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট বিভাগীয় মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক হাসিনা মহিউদ্দিন শীরু।

এছাড়া সিলেট জেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী সদস্য ও জেলা ফুটবল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক দিপাল কুমার সিংহ ও জেলা ক্রীড়া সংস্থার অফিস সেক্রেটারি বিপুল চন্দ্র তালুকদার, সিলেট জেলার ইউনিসেফের প্রতিনিধি মো. শফিকুল ইসলাম সি.পি.সি.এম ও পলাশী মজুমদার সি.পি.সি.এম সহ বিভিন্ন একাডেমি ক্লাবের কোচ, সংগঠক ও ক্রীড়ানুরাগী অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

জাফলং চা-বাগানের শ্রমিকদের পাশে মোস্তাফিজুর রহমান কাওছার
কারাতে প্রশিক্ষণের মাধ্যমে আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তুলতে হবে
জুড়ীতে নি/ষিদ্ধ ছাত্রলীগের ১৭ জনের নাম উল্লেখ করে মা/মলা
পানি সংকট নিরসনে স্বল্প ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা করছে সিসিক : প্রশাসক
ফ্যামিলি কার্ড বাস্তবায়নে নির্ভুল তথ্য সংগ্রহের নির্দেশ সিসিক প্রশাসকের
সুনামগঞ্জে বৃদ্ধাকে কু/পি/য়ে হ/ত্যা, ছেলে আ/টক
সিলেটে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু
খাদ্য নিরাপত্তার ঝুঁ/কিতে বিশ্বের ২৬ কোটি মানুষ
পাসের হার নয়, শিক্ষার গুণগত মানে নজর দিতে হবে: সিসিক প্রশাসক
সিলেটের সম্প্রীতির ঐতিহ্য ধরে রাখতে হবে: সিসিক প্রশাসক