২০ রান তুলতেই ৫ উইকেট হারিয়ে অলআউট বাংলাদেশ
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৮:২৩ পূর্বাহ্ন

২০ রান তুলতেই ৫ উইকেট হারিয়ে অলআউট বাংলাদেশ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৫/০৬/২০২৩ ১১:৫১:৫৪ পূর্বাহ্ন

২০ রান তুলতেই ৫ উইকেট হারিয়ে অলআউট বাংলাদেশ

উদযাপন


মিডল অর্ডার ব্যর্থতার পর মুশফিক-মিরাজ জুটিতে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছিল বাংলাদেশ। তাদের কল্যাণেই গতকাল শেষ বিকেলে রঙ ছড়িয়েছিল বাংলাদেশ। কিন্তু দিন শেষে রাতের বিরতিতেই যেন টাইগার শিবিরে লুট-পাট! আজ ১১ রান যোগ করতেই দুই স্বীকৃত ব্যাটার মুশফিক-মিরাজকে হারায় বাংলাদেশ। ডাক খেয়ে ফেরেন তাইজুলও। আজ সকালে আগের দিনের রানের সঙ্গে আর ২০ রান যোগ করতেই শেষ ৫ উইকেট হারায় বাংলাদেশ।

স্বাগতিকরা ৮৬ ওভার ব্যাটিং করে প্রথম ইনিংসে ৩৮২ রানে তুলতে পেরেছে। প্রথমদিন ৭৯ ওভারে ৩৬২ রান করেছিল লিটনের দল। দ্বিতীয় দিন মাত্র সাত ওভার ব্যাটিং করে মাত্র ২০ রান যোগ করে পাঁচ উইকেট হারিয়ে অলআউট হয়েছে তারা।

এর আগে ৪৩ রানে প্রথমদিন শেষ করা মিরাজ পাঁচ রান যোগ করে আউট হয়েছেন। ৪১ রানে দিন শেষ করা মুশফিক ফিরেছেন ৪৭ রান করে।

সবুজ উইকেট বিবেচনা করে টস জিতে বোলিং নেয় আফগানিস্তান। ওপেনার জাকির হাসানকে ১ রানে ফিরিয়ে ভালো শুরুও করেছিল তারা। এরপর ওপেনার জয় ও তিনে নামা শান্ত ২১২ রানের জুটি গড়েন। জয় ৭৬ রান করে ফিরে যান। ১৩৭ বল খেলে নয় চারের শট খেলেন। 

পরে ক্রিজে এসে আউট হন মুমিনুল হক (১৫)। তবে অবিচল ছিলেন নাজমুল শান্ত। চতুর্থ ব্যাটার হিসেবে ফিরে যাওয়ার আগে শান্ত তিনি খেলেন ১৪৬ রানের ইনিংস। তার ব্যাট থেকে ২৩টি চার ও দুটি ছক্কার শট আসে। শান্ত ফেরার পরই আউট হন লিটন দাস। ২১৮ রানে দ্বিতীয় উইকেট থেকে ২৯০ রানে পঞ্চম উইকেট হারায় দল। এরপর দ্বিতীয় দিন ৩৭৩ রানে ফেরেন মিরাজ। ৩৮২ রানে প্যাকেট হয়ে যায় লাল-সবুজের প্রতিনিধিরা।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

জাফলং চা-বাগানের শ্রমিকদের পাশে মোস্তাফিজুর রহমান কাওছার
কারাতে প্রশিক্ষণের মাধ্যমে আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তুলতে হবে
জুড়ীতে নি/ষিদ্ধ ছাত্রলীগের ১৭ জনের নাম উল্লেখ করে মা/মলা
পানি সংকট নিরসনে স্বল্প ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা করছে সিসিক : প্রশাসক
ফ্যামিলি কার্ড বাস্তবায়নে নির্ভুল তথ্য সংগ্রহের নির্দেশ সিসিক প্রশাসকের
সুনামগঞ্জে বৃদ্ধাকে কু/পি/য়ে হ/ত্যা, ছেলে আ/টক
সিলেটে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু
খাদ্য নিরাপত্তার ঝুঁ/কিতে বিশ্বের ২৬ কোটি মানুষ
পাসের হার নয়, শিক্ষার গুণগত মানে নজর দিতে হবে: সিসিক প্রশাসক
সিলেটের সম্প্রীতির ঐতিহ্য ধরে রাখতে হবে: সিসিক প্রশাসক