ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে সুনামগঞ্জে বাড়ছে নদ-নদীর পানি
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৫:৪৮ AM

ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে সুনামগঞ্জে বাড়ছে নদ-নদীর পানি

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৫/০৬/২০২৩ ০২:০০:৫৯ AM

ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে সুনামগঞ্জে বাড়ছে নদ-নদীর পানি

সুনামগঞ্জ-তাহিরপুর সড়কের বিশ্বম্ভপুর শক্তিয়ার খলা ১০০ মিটার ডুবন্ত সড়ক


দুই দিনের ভারী বর্ষণ ও ভারতের পাহাড়ি ঢলের পানিতে যাদুকাটা, চলতি নদীসহ সুনামগঞ্জের সবকটি নদ-নদীর পানি কয়েক সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে।

সুনামগঞ্জের প্রধান নদী সুরমার পানি বিপদসীমার কিছুটা নিচ দিয়ে প্রবাহিত হলেও নদী ফুলে উঠছে। আজ বৃহস্পতিবার (১৫ জুন) সকাল পর্যন্ত বিপদসীমার ১.০১ সেন্টিমিটার নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। গত ৪৮ ঘণ্টায় ভারতের চেরাপুঞ্জিতে প্রায় ৪০০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। তবে হাওরগুলো এখনও পানিশূন্য থাকায় বন্যা হওয়ার আশঙ্কা অনেকটাই কম।

এদিকে ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে যাদুকাটা নদীর পানি উপচে গতকালই সুনামগঞ্জ-তাহিরপুর সড়কের বিশ্বম্ভপুর শক্তিয়ার খলা ১০০ মিটার ডুবন্ত সড়কের উপর দিয়ে হাওরে যাচ্ছে পানি। দুর্ঘটনার ঝুঁকি নিয়েই এ সড়ক দিয়ে মানুষ চলাচল করছেন।

সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার জানান, সুনামগঞ্জ ও ভারতের চেরাপুঞ্জিতে প্রচুর বৃষ্টিপাত হওয়ায় সবকটি নদ-নদীর পানি বৃদ্ধি পেলেও কোথাও বিপদসীমা অতিক্রম করেনি। আগামী কয়েক দিন সুনামগঞ্জে ও ভারতের চেরাপুঞ্জিতে আরও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বৃষ্টিপাত অব্যাহত থাকলে বিপদসীমা অতিক্রম করবে। গত ২৪ ঘণ্টায় ভারতের চেরাপুঞ্জিতে ১৯৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এর আগের দিন ২০০ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব
আজমিরীগঞ্জে তিন মোটরসাইকেলের মুখো*মুখি সংঘ*র্ষে নি*হ*ত ৩
নাগরিক সমস্যার সমাধানে পর্যায়ক্রমে কার্যকর উদ্যোগ নেওয়া হবে: সিসিক প্রশাসক
বিএনপির ১৭ বছরের আ*ন্দোলনের ফল জুলাই গণঅ*ভ্যুত্থান’ - এমপি এমরান চৌধুরী
এই বাংলাদেশ সবার, সম্প্রীতির ঐতিহ্য অটুট থাকবে’ - মন্ত্রী আরিফুল হক
সুনামগঞ্জে ৫০ লাখ টাকার ভা'রতীয় শাড়ির চালান জ'ব্দ
সিলেটসহ ৮ অঞ্চলে ঝ'ড়-বৃষ্টির আভাস
অবিশ্বাস্য প্রত্যাবর্তনে ইংল্যান্ডকে হারিয়ে টানা দ্বিতীয়বার বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা
ঝোপঝাড়ে ঢেকে যাচ্ছে সিলেট-জকিগঞ্জ সড়ক
দারিদ্রতা যেন কোনো শিশুর শিক্ষাজীবনের প্রতিবন্ধক না হয়- আব্দুল কাইয়ুম চৌধুরী