শান্ত-জাকিরের সেঞ্চুরি জুটি, লিড এখন ৩৭০ রানের
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন

শান্ত-জাকিরের সেঞ্চুরি জুটি, লিড এখন ৩৭০ রানের

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৫/০৬/২০২৩ ০৭:০৪:২৯ পূর্বাহ্ন

শান্ত-জাকিরের সেঞ্চুরি জুটি,  লিড এখন ৩৭০ রানের

শান্ত-জাকিরের সেঞ্চুরি জুটি


ঢাকা টেস্টের দ্বিতীয় দিনেই চালকের আসনে বসে পড়েছে বাংলাদেশ। আফগানিস্তানকে অল্প রানে গুটিয়ে দিয়েও ফলোঅন করায়নি টাইগাররা। দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে ১ উইকেটে ১৩৪ রান নিয়ে দিন শেষ করেছে। লিড এখন ৩৭০ রানের।

সেঞ্চুরি জুটিতে এখন পর্যন্ত অবিচ্ছিন্ন আছেন নাজমুল হোসেন শান্ত আর জাকির হাসান। সাড়ে পাঁচ রানরেটে ১১৬ রান যোগ করেছেন তারা। দুজনই তুলে নিয়েছেন হাফসেঞ্চুরি, দুজনই সমান ৫৪ রান করে অপরাজিত।

প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নেমে দ্বিতীয় ওভারের প্রথম বলেই ওপেনার জাকির হাসানকে হারিয়েছিল বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসেও দ্বিতীয় ওভারেই উইকেট হারায় টাইগাররা। এবার ওভারের শেষ বলে আউট প্রথম ইনিংসের হাফসেঞ্চুরিয়ান মাহমুদুল হাসান জয় (১৭)।

তবে দলীয় ৮ রানের মাথায় জয়কে হারালেও এরপর শান্ত আর জাকির মিলে আফগান বোলারদের ওপর চড়াও হন। শান্ত তার ক্যারিয়ারের চতুর্থ আর জাকির তুলে নেন দ্বিতীয় হাফসেঞ্চুরি।

এর আগে পেসার শরিফুল ইসলাম, এবাদত হোসেন, স্পিনার তাইজুল ইসলাম এবং মেহেদি হাসান মিরাজের দাপটে মাত্র ১৪৬ রানেই অলআউট হয়ে গেছে আফগানিস্তান।

তবে আফগানদের এই ভরাডুবির পেছনে সবচেয়ে বড় অবদান ছিলো পেসার এবাদত হোসেনের। একাই ৪ উইকেট নিয়েছেন তিনি। দুর্ভাগ্য তার, কয়েকটি ক্যাচ মিস না হলে ফাইফার নেয়ার গৌরবও অর্জন করে ফেলতে পারতেন তিনি।

আফগানদের ১৪৬ রানে অলআউট করে দেয়ায় প্রথম ইনিংসেই বাংলাদেশ এগিয়ে গেছে ২৩৬ রানের বিশাল ব্যবধানে। তারপরও প্রতিপক্ষকে ফলোঅন করায়নি স্বাগতিকরা।

আফগানদের হয়ে একজন ব্যাটারও ৪০-এর ঘরে পৌঁছাতে পারেননি। সর্বোচ্চ ৩৬ রান করেন আফসার জাজাই। ৩৫ রান করেন নাসির জামাল এবং ২৩ রান করেন করিম জানাত।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

জাফলং চা-বাগানের শ্রমিকদের পাশে মোস্তাফিজুর রহমান কাওছার
কারাতে প্রশিক্ষণের মাধ্যমে আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তুলতে হবে
জুড়ীতে নি/ষিদ্ধ ছাত্রলীগের ১৭ জনের নাম উল্লেখ করে মা/মলা
পানি সংকট নিরসনে স্বল্প ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা করছে সিসিক : প্রশাসক
ফ্যামিলি কার্ড বাস্তবায়নে নির্ভুল তথ্য সংগ্রহের নির্দেশ সিসিক প্রশাসকের
সুনামগঞ্জে বৃদ্ধাকে কু/পি/য়ে হ/ত্যা, ছেলে আ/টক
সিলেটে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু
খাদ্য নিরাপত্তার ঝুঁ/কিতে বিশ্বের ২৬ কোটি মানুষ
পাসের হার নয়, শিক্ষার গুণগত মানে নজর দিতে হবে: সিসিক প্রশাসক
সিলেটের সম্প্রীতির ঐতিহ্য ধরে রাখতে হবে: সিসিক প্রশাসক