বাংলাদেশ পৌছাল আফগানিস্তান দলের দ্বিতীয় বহরও
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৫ PM

বাংলাদেশ পৌছাল আফগানিস্তান দলের দ্বিতীয় বহরও

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১০/০৬/২০২৩ ০১:৩৮:৩৬ AM

বাংলাদেশ পৌছাল আফগানিস্তান দলের দ্বিতীয় বহরও

বাংলাদেশ পৌছাল আফগানিস্তান দলের দ্বিতীয় বহরও


আফগানিস্তান ক্রিকেট দল দুই ভাগে বাংলাদেশে পা রাখবে, জানা গিয়েছিল আগেই। প্রথম বহর ঢাকায় পা রাখে সকালে। এরপর দুপুরের দিকে চলে এসেছে দ্বিতীয় বহরটিও।

বিসিবির বিমানবন্দর সমন্বয়ক ওয়াসিম খান জাগো নিউজকে জানিয়েছেন, আফগানিস্তানের ১০ সদস্যের প্রথম বহর আজ (শনিবার) সকাল ৯টায় এমিরাটসের ফ্লাইটে করে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছে।

দ্বিতীয় বহর ঢাকায় পৌঁছেছে বেলা পৌনে বারোটার দিকে। শ্রীলঙ্কান এয়ারলাইনসে করে এসেছেন সফরকারী দলের পরের অংশের ক্রিকেটাররা।

ঢাকা পৌঁছে সরাসরি হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে চলে গেছে আফগানরা। রোববার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে অনুশীলন করবে আফগানিস্তান দল।

মিরপুর শেরে বাংলায় সিরিজের একমাত্র টেস্টটি মাঠে গড়াবে ১৪ জুন। ঈদুল আজহার পর রয়েছে সীমিত ওভারের সিরিজ।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

সিলেটে হা'মের উপসর্গে আরও দুইজনের মৃ'ত্যু
জৈন্তাপুরে বি'জিবি সদস্যের ঝু'লন্ত ম'র'দেহ উ'দ্ধার
উশুর মাধ্যমে বিশ্ব ক্রীড়াঙ্গনে গৌরব আনতে হবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
রায়নগরে তিন খু/ন: ইম্পালস টাওয়ারের জমি নিয়ে বি/রোধ ত/দন্তের দাবি
দুই আসামির ডো.প টেস্টে মা/দক মেলেনি
কবে চালু হবে সিলেট-ছাতক রেলপথ, ২১৭ কোটি টাকার প্রকল্পেও ধী/রগতি
সুনামগঞ্জে সাড়ে ৩ কোটি টাকার ভা'রতীয় শাড়ি জ'ব্দ
সিলেটে হা'ম পরিস্থিতির অবনতি, হাসপাতালে বাড়ছে রো'গীর চাপ
জকিগঞ্জে বিদ্যুৎস্পৃ'ষ্টে ছেলের মৃ'ত্যু, খবর শুনে মা'রা গেলেন বাবা
১ সেপ্টেম্বর প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ