বিসিবি ছাড়ার ইঙ্গিত পাপনের!
শনিবার, ০৯ মে ২০২৬, ১১:০৬ PM

বিসিবি ছাড়ার ইঙ্গিত পাপনের!

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৮/০৬/২০২৩ ১১:৫৮:২৪ AM

বিসিবি ছাড়ার ইঙ্গিত পাপনের!

বিসিবি ছাড়ার ইঙ্গিত পাপনের!


নাজমুল হাসান পাপন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি। তাকে নিয়ে যত সমালোচনাই থাকুক, বাংলাদেশের ক্রিকেট যে তার সময়ে অনেকটাই এগিয়েছে, এ কথা অস্বীকার করতে পারবেন না খোদ সমালোচকরাও।

বাংলাদেশের ক্রিকেটটাকে মনপ্রাণে ভালোবাসেন পাপন। তার যে এই ক্রিকেটের প্রতি আলাদা টান রয়েছে, তিনি উজাড় করে দিতে চান-এমন কথা সময়ে সময়ে শোনা গেছে মাশরাফি বিন মর্তুজা, সাকিব আল হাসানের মতো শীর্ষ তারকাদের মুখ থেকেও।

কিন্তু পাপন তো শুধু বিসিবির সভাপতিই নন। এর বাইরে আরও অনেক কিছুতে সম্পৃক্ত। তিনি একজন সংসদ সদস্য, বেশ কয়েকটি প্রতিষ্ঠানের সঙ্গেও জড়িত। সবকিছু মিলিয়ে ভীষণ ব্যস্ত থাকতে হয় তাকে।

এত কিছু একসঙ্গে মানিয়ে চলা প্রায় অসম্ভব। আজ (শনিবার) গণমাধ্যমের মুখোমুখি হয়ে পাপন বলেন, ‘আমি ফার্মাসিউটিকালের সঙ্গে জড়িত। এর বাইরে রাজনীতি আছে, যেটা আমার পারিবারিক ঐতিহ্য। আমার বাবা করতেন, আপনারা সবাই জানেন। আমিও করছি এবং করবো। এর বাইরেও আরও অন্তত ২০টা জায়গা আছে যেখানে আমাকে সময় দিতে হয়।’

ক্রিকেটের কারণে অনেক কিছুই সেক্রিফাইস করতে হচ্ছে জানিয়ে পাপন বলেন, ‘ক্রিকেট আমার সবটুকু সময় নিয়ে নিচ্ছে। আজকেও আমার খুব জরুরি একটা মিটিং ছিল। কত জরুরি, সেটা বলে বোঝাতে পারব না। কিন্তু আমি জানিয়েছি খেলার মধ্যে আমি কোনোভাবেই মিটিংয়ে থাকতে পারব না। খেলা বাদ দিয়ে আমার পক্ষে মিটিংয়ে থাকা সম্ভব না।’

কিন্তু এভাবে আর কতদিন? পাপন দিলেন দায়িত্ব ছাড়ার ইঙ্গিত। তিনি বলেন, ‘ক্রিকেট আমার সব সময় নিয়ে নিচ্ছে। আমি মনে করি এখন আমার সরে যাওয়ার সময় হয়েছে এখান থেকে। যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে আমার যাওয়া দরকার। অন্য যেসব জায়গায় সময় দিতে পারছি না, সেটাও আমার দায়িত্ব। ক্রিকেটকে তো সময় দিলামই।’

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

মণিপুরীদের আর্থ-সামাজিক উন্নয়নে কাজ করবে সরকার: বাণিজ্যমন্ত্রী
সিলেটে বিএনপি নেতার ৫১ লাখ টাকা ছি*নতাই: গ্রে*প্তার ৯
রাষ্ট্রায়ত্ত চিনিকল পুনরুজ্জীবনে কাজ করছে সরকার: শিল্পমন্ত্রী
সিলেট-ঢাকা ট্রেনে ইঞ্জিন সংকট রয়েছে: রেল প্রতিমন্ত্রী
নোংরা পরিবেশ ও পানি সংকটে জনদুর্ভোগ
ছাতকের জাউয়াবাজারে ফের সংঘর্ষ, শতাধিক আহত
দক্ষিণ সুরমায় বিএনপি নেতা নাসিম হোসাইনের ৫০ লাখ টাকা ছি*নতাই
গুণীদের সম্মান দিলে সমাজে নতুন গুণীজন তৈরি হয় : এমপি এমরান আহমদ চৌধুরী
বর্তমান সরকার ক্রীড়া উন্নয়নের জন্য কাজ করছে - এমপি শওকতুল ইসলাম
আদর্শ সমাজ গঠনে মসজিদ-মাদরাসার ভূমিকা অপরিসীম : এম. এ. মালিক এমপি